২০তম গ্র্যান্ড স্লামের আরও কাছে ফেদেরার

স্পোর্টস ডেস্ক
২৪ জানুয়ারি ২০১৮, ২০:৫৭আপডেট : ২৪ জানুয়ারি ২০১৮, ২০:৫৭

২০তম গ্র্যান্ড স্লামের আরও কাছে ফেদেরার অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা ধরে রাখার মিশনে আরেক ধাপ এগিয়ে গেলেন রজার ফেদেরার। টমাস বার্ডিচকে ৭-৬ (৭-১), ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে সুইস তারকা নিশ্চিত করেছেন প্রতিযোগিতাটির সেমিফাইনাল।

গ্র্যান্ড স্লাম ক্যারিয়ারে ফেদেরারের শিরোপা ১৯টি। অস্ট্রেলিয়ান ওপেনে ৩৬ বছর বয়সী তারকা নেমেছেন ২০তম শিরোপার খোঁজে। দুর্দান্ত পারফরম্যান্সে এগিয়ে যাচ্ছেন তিনি সেই পথেই। বার্ডিচকে সরাসারি সেটে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ১৪তম সেমিফাইনাল নিশ্চিত করেছেন দ্বিতীয় বাছাই হয়ে খেলতে নামা ফেদেরার। গ্র্যান্ড স্লাম প্রতিযোগিতায় চেক তারকার বিপক্ষে এটা ছিল সাবেক নাম্বার ওয়ানের দশম লড়াই, যেখানে নিজের জয়ের রেকর্ড ফেদেরার বাড়িয়ে নিলেন ৮-২-এ।

রড লেভার অ্যারেনার কোয়ার্টার ফাইনাল জিতে শেষ চারে সুইস তারকা মুখোমুখি হবেন দক্ষিণ কোরিয়ার ২১ বছর বয়সী খেলোয়াড় চং হিউনের। শুক্রবারের সেমিফাইনাল নিশ্চিতের আগে বার্ডিচের বিপক্ষে শুরুতে বেশ ভালোই পরীক্ষা দিতে হয়েছে ফেদেরারকে। প্রথম সেট জিততে যেতে হয়েছে টাইব্রেকার পর্যন্ত। শেষ পর্যন্ত ৭-৬ (৭-১) গেমে সেট জিতে নেওয়ার পর পরের দুই সেট সহজেই উতরে গেছেন ১৯টি গ্র্যান্ড স্লামের মালিক।

কোয়ার্টার ফাইনাল থেকে রাফায়েল নাদাল বিদায় নেওয়ায় অস্ট্রেলিয়ান ওপেনের ‘হট’ ফেভারিট এখন ফেদেরার। অঘটনের শিকার না হলে ২০তম গ্র্যান্ড স্লাম বছরের শুরুতেই পেয়ে যেতে পারেন সুইস তারকা। বিবিসি

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম