অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে ফেদেরার

স্পোর্টস ডেস্ক
২৬ জানুয়ারি ২০১৮, ১৫:৪৬আপডেট : ২৬ জানুয়ারি ২০১৮, ১৭:১৩

ফেদেরারকে অভিনন্দন জানালেন চং কোনও হোঁচটের মুখোমুখি হলেন না রজার ফেদেরার। ২০তম গ্র্যান্ড স্লাম শিরোপা এখন মাত্র এক হাত দূরে। শুক্রবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেছেন সুইস তারকা।

হিউন চংকে ৬-১, ৫-২ গেমে হারিয়ে টানা দ্বিতীয়বার মেলবোর্ন পার্কের ফাইনালে উঠলেন ফেদেরার। সেমিফাইনালের প্রথম সেটে দাপুটে জয়ের পর দ্বিতীয়টিতেও দুর্দান্ত খেলছিলেন তিনি। কিন্তু লড়াই শেষ হওয়ার আগে বাঁ পায়ের চোট নিয়ে সরে দাঁড়ান চং। 

পুরো ম্যাচ না খেলে ফাইনালে উঠলেন ফেদেরার। তাই তার উচ্ছ্বাসে ছিল ভাটা, ‘ফাইনালে উঠতে পেরে আমি খুশি, কিন্তু এভাবে চাইনি। তার (হিউন চং) দারুণ একটি টুর্নামেন্ট ছিল।’
ষষ্ঠ অস্ট্রেলিয়ান ওপেন হাতছানি দিচ্ছে ফেদেরারকে। আর একবার শিরোপা জিতলেই সর্বোচ্চ অস্ট্রেলিয়ান ওপেন জয়ীর তালিকায় নোভাক জোকোভিচ ও রয় এমারসনকে স্পর্শ করবেন সুইস তারকা। এজন্য তাকে পেরোতে হবে শেষ বাধা। ফেদেরারের রেকর্ড সপ্তম অস্ট্রেলিয়ান ওপেন ফাইনালে প্রতিপক্ষ মারিন চিলিচ। প্রথম সেমিফাইনালে বৃহস্পতিবার কাইল এডমুন্ডকে হারান ক্রোয়েশিয়ার ষষ্ঠ বাছাই।

গত বছর রাফায়েল নাদালের বিপক্ষে ফাইনালে জিতে ১৮তম গ্র্যান্ড স্লাম হাতে নেন ফেদেরার। তারপর উইম্বলডনে পান ১৯তম শিরোপার স্বাদ। বিবিসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম