বার্সেলোনায় ১১তম শিরোপা নাদালের

স্পোর্টস ডেস্ক
২৯ এপ্রিল ২০১৮, ২২:৩৬আপডেট : ২৯ এপ্রিল ২০১৮, ২২:৩৮

বার্সেলোনায় ১১তম শিরোপা নাদালের গত বছরের ফ্রেঞ্চ ওপেন থেকে শুরু হয়েছিল ক্লে কোর্টে রাফায়েল নাদালের রাজত্ব। রোঁলা গ্যাঁরোতে আরেকটি চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার আগেও সেটা ধরে রাখলেন স্প্যানিশ তারকা। রবিবার বার্সেলোনা ওপেনে জিতলেন ১১তম শিরোপা।

২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত টানা ৫ বার চ্যাম্পিয়ন হন নাদাল। এরপর ২০১১ থেকে টানা তিনবার শিরোপা হাতে নেন। এই কোর্টে আবারও টানা তিনটি শিরোপা জিতলেন ২০১৬ সাল থেকে।  

রবিবার গ্রিক তরুণ স্টেফানোস তিতিপাসকে ৬-২, ৬-১ গেমে হারান নাদাল। কয়েক দিন আগে মন্টে কার্লো মাস্টার্সেও ১১তম শিরোপা হাতে নিয়েছিলেন তিনি। এবার বার্সেলোনাতেও ‘উনদেসিমো’ জিতলেন ৩১ বছর বয়সী।

সেমিফাইনালে আগের দিন ৪০০তম ক্লে কোর্ট ম্যাচ জিতে ফাইনালে উঠেছিলেন নাদাল। ১৯ বছর বয়সী প্রতিপক্ষের বিপক্ষে দুই ব্রেক পয়েন্টে প্রথম সেট তিনি জেতেন ৪০ মিনিটে। ১৯৭৩ সালের পর প্রথম গ্রিক হিসেবে এটিপি ফাইনালে ওঠা তিতিপাস প্রথমবার নাদালকে প্রতিপক্ষ কোর্টে পেয়ে অসহায় আত্মসমর্পণ করেছেন। ৭৭ মিনিটে শেষ হয়েছে লড়াই।

এনিয়ে টানা ১৯ ম্যাচ জিতলেন নাদাল। আর ক্লে কোর্টে টানা ৪৬ সেট। সমৃদ্ধশালী ক্যারিয়ারে ৭৭তম শিরোপার স্বাদ পেলেন শীর্ষ র‌্যাংকিং তারকা। ক্লে কোর্টে এটি ছিল তার ৫৫তম শিরোপা। আরেকটি ‘১১’র অপেক্ষায় আছেন নাদাল। গত বছর ফরাসি ওপেনে দশম শিরোপা জিতেছিলেন তিনি। আগামী ২১ মে থেকে শুরু হওয়া এই গ্র্যান্ড স্লামেও তার চোখ থাকবে শ্রেষ্ঠত্ব ধরে রাখায়। বিবিসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক