৩৪ বছরের রেকর্ড ভাঙলেন নাদাল

স্পোর্টস ডেস্ক
১১ মে ২০১৮, ১৩:১৭আপডেট : ১১ মে ২০১৮, ১৩:১৭

৩৪ বছরের রেকর্ড ভাঙলেন নাদাল মাদ্রিদ ওপেনে শেষ ষোলোতে দিয়েগো শোয়ার্জম্যানকে হারিয়ে ৩৪ বছরের রেকর্ড ভাঙলেন রাফায়ের নাদাল। ক্লে কোর্টে টানা ৫০তম সেট জিতে জন ম্যাকএনরোকে হটালেন স্প্যানিশ তারকা।

বৃহস্পতিবার বিশ্বের এক নম্বর তারকা ৬-৩, ৬-৪ গেমে জিতে উঠেছেন কোয়ার্টার ফাইনালে। তার রেকর্ড গড়ার দিনে ছিটকে গেছেন হুয়ান মার্টিন দেল পোত্রো, মারিয়া শারাপোভা ও সিমোনা হালেপের মতো তারকারা।

১৯৮৪ সালে কাঁদামাটির কোর্টে টানা ৪৯টি সেট জিতেছিলেন ম্যাকএনরো। এবার উন্মুক্ত যুগে সরাসরি সেটে জয়ের নতুন রেকর্ড গড়লেন নাদাল।

রেকর্ড গড়ার বছরে ম্যাকএনরো মাদ্রিদ ওপেন ইনডোরের শিরোপাও জিতেছিলেন। নাদালও আছেন সেই সাফল্যের পথে। শুক্রবার কোয়ার্টার ফাইনালে তার প্রতিদ্বন্দ্বী অস্ট্রিয়ান ডোমিনিক থিয়েম।

নাদাল এই ‘হাফসেঞ্চুরি’ হওয়ার পথে বার্সেলোনা, মন্টে কার্লো ও গত বছরের ফরাসি ওপেন জিতেছেন। মাদ্রিদে এবার তিনি ষষ্ঠ শিরোপা হাতে নেওয়ার পথে।

রেকর্ড গড়ার পর নাদাল বলেছেন, ‘আমার ক্যারিয়ার শেষ হওয়ার পর এই সব অর্জন চিরদিনের জন্য অক্ষয় হয়ে থাকবে। এগুলো বড় রেকর্ড। একটানা ৫০ সেট জেতা কঠিন। কিন্তু আমি সেটা করলাম। অবশ্য এসব নিয়ে এখন আর ভাবতে চাই না, সামনের দিকে তাকিয়ে আছি।’ বিবিসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম