মাদ্রিদে হেরে শীর্ষস্থানও হারালেন নাদাল

স্পোর্টস ডেস্ক
১২ মে ২০১৮, ১৯:১৪আপডেট : ১২ মে ২০১৮, ১৯:১৪

থিয়েমের কাছে হেরে বিদায় নিলেন নাদাল গত বছর ইতালিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে ডোমিনিক থিয়েমের কাছে হারার পর থেকে ক্লে কোর্টে অজেয় ছিলেন রাফায়েল নাদাল। টানা ৫০ সেট জিতে মাদ্রিদ ওপেনের শেষ ষোলোতে রেকর্ড ভেঙেছিলেন তিনি। কিন্তু ৩৫৭ দিন পর সেই অস্ট্রিয়ান প্রতিদ্বন্দ্বী থিয়েমের কাছেই কাঁদামাটির কোর্টে রাজত্ব হারালেন নাদাল।

শুক্রবার মাদ্রিদ ওপেনের কোয়ার্টার ফাইনালে ৭-৫, ৬-৩ গেমে হেরে বিদায় নিলেন স্প্যানিশ তারকা। ২০১৭ সালের মেতে ইতালিয়ান ওপেনে এই থিয়েমের কাছেই ছিল ক্লে কোর্টে তার সবশেষ হার। তারপর এই কোর্টে টানা ২১ ম্যাচ আর কেউ হারাতে পারেনি নাদালকে।

নাদালের এই হারে রজার ফেদেরার ফিরছেন শীর্ষে। অথচ ২৪ মার্চ থেকে কোনও ম্যাচই খেলেননি সুইস তারকা। সোমবার প্রকাশ হতে যাওয়া নতুন র‌্যাংকিংয়ে নাদাল পয়েন্ট হারানোয় ফেদেরার হবেন এক নম্বর।

পাঁচবারের মাদ্রিদ চ্যাম্পিয়ন নাদাল এদিন সেরা ফর্মে ছিলেন না। দুই সেটে তার আনফোর্সড এরর ছিল ২৯টি। তার প্রতিদ্বন্দ্বী থিয়েম ছিলেন এগিয়ে।

সেমিফাইনালে থিয়েম লড়বেন দক্ষিণ আফ্রিকার কেভিন অ্যান্ডারসনকে। বিবিসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম