জোকোভিচকে হারিয়ে রোমের ফাইনালে নাদাল

স্পোর্টস ডেস্ক
১৯ মে ২০১৮, ২২:৩৫আপডেট : ১৯ মে ২০১৮, ২২:৩৫

ফাইনালে ওঠার পর উচ্ছ্বসিত নাদাল দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী নোভাক জোকোভিচের সঙ্গে কঠিন লড়াইয়ে জিতে শনিবার ইতালিয়ান ওপেনের ফাইনাল নিশ্চিত করেছেন রাফায়েল নাদাল।

স্প্যানিশ তারকা রোমের সেমিফাইনালে জিতেছেন ৭-৬ (৭-৪), ৬-৩ গেমে।

শক্তিশালী শট ও নাটকীয় পয়েন্ট- সব মিলিয়ে মুগ্ধকর এক লড়াই দেখেছে দর্শকরা। দুই সাবেক এক নম্বরের হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রথম সেটের নিষ্পত্তি হয়েছে টাইব্রেকে।

জানুয়ারিতে কনুইয়ের অস্ত্রোপচার শেষে সেরা ফর্মে ফেরার ইঙ্গিত প্রথম সেটে দিচ্ছিলেন জোকোভিচ। কিন্তু দ্বিতীয় সেটে দুরন্ত নাদাল তাকে অসহায় বানান।

রবিবারের ফাইনালে তার সঙ্গে লড়াই নিশ্চিত করতে লড়বেন মারিন চিলিচ ও বর্তমান চ্যাম্পিয়ন আলেক্সান্দার জেরেভ।

২০১৭ সালের মের পর প্রথমবার জোকোভিচের মুখোমুখি হয়েছিলেন স্প্যানিশ তারকা। ৫১তম লড়াইয়ে তিনি এগিয়ে গেলেন ২৬-২৫ ব্যবধানে। কঠিন ম্যাচ জিতে উচ্ছ্বসিত ৩০ বছর বয়সী নাদাল, ‘এটা কঠিন একটা ম্যাচ ছিল। তার (জোকোভিচ) বিপক্ষে খেলা সবসময় চ্যালেঞ্জ। প্রথম সেটে কয়েকটি বাজে শট খেলেছিলাম। তার বিপক্ষে সবসময় ভেবেচিন্তে খেলতে হয়। ফোরহ্যান্ড শটে আমাকে আগ্রাসী খেলতে হতো। সেটা যখন করতে পারছিলাম না, তখনই ভুগছিলাম। এই জয় আমার আত্মবিশ্বাস বাড়াতে ভালো হলো।’

আগের ক্লে কোর্টের প্রতিযোগিতায় মাদ্রিদ ওপেনে কোয়ার্টার ফাইনালে বিদায় নেন নাদাল। সেই হারের দুঃখ এবার তিনি ভুলে যেতে চান ইতালিয়ান ওপেনে অষ্টম শিরোপা হাতে নিয়ে, ‘কাল (রবিবার) আমার সেরাটা খেলতে প্রস্তুত থাকতে হবে। আজকের জয় আমার জন্য অনেক আত্মবিশ্বাসের। মাদ্রিদে গত সপ্তাহের ঘটনার পর এই টুর্নামেন্ট আমার জন্য খুব ইতিবাচক। আরেকটি ফাইনালে ফিরতে পেরে আমি খুব খুশি।’ বিবিসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম