নাদালের অষ্টম ইতালিয়ান ওপেন শিরোপা

স্পোর্টস ডেস্ক
২১ মে ২০১৮, ০১:১২আপডেট : ২১ মে ২০১৮, ০১:১৭

ঘুরে দাঁড়ানো জয়ে শিরোপা হাতে নিলেন নাদাল গতবারের চ্যাম্পিয়ন আলেক্সান্দার জভেরেভের কঠিন আক্রমণ সামাল দিয়ে ইতালিয়ান ওপেনে রেকর্ড অষ্টম শিরোপা হাতে নিলেন রাফায়েল নাদাল।

রবিবারের ফাইনালে অনায়াসে প্রথম সেট জেতেন নাদাল। কিন্তু পরের ১১ গেমের ৯টি জিতে ঘুরে দাঁড়ান জভেরেভ এবং দ্বিতীয় সেট জিতে নেন ৬-১ এ। শিরোপা নির্ধারণী সেটেও ৩-২ ব্যবধানে এগিয়ে ছিলেন তিনি।

বৃষ্টিতে দুইবার স্থগিত হওয়া ম্যাচে এরপর ঘুরে দাঁড়ান নাদাল এবং ৬-১, ১-৬, ৬-৩ গেমে হন চ্যাম্পিয়ন।

এই জয়ে আবার র‌্যাংকিংয়ের এক নম্বরে বসলেন নাদাল। আগামী রবিবার শীর্ষে থেকে ফ্রেঞ্চ ওপেনে লড়বেন স্প্যানিশ তারকা।

গত সপ্তাহে মাদ্রিদ মাস্টার্সে ডোমিনিক থিয়েমের কাছে হারের পর নাদাল শীর্ষস্থান হারান রজার ফেদেরারের কাছে। ক্লে কোর্টের এই মৌসুমে ওটাই ছিল তার একমাত্র হার।

প্যারিসে ১১তম ফরাসি ওপেন শিরোপার জন্য প্রস্তুতিটা দারুণ হলো নাদালের। এনিয়ে ক্লে কোর্টে চারটি প্রতিযোগিতায় তিনটিতে চ্যাম্পিয়ন হলেন তিনি।

এটা ছিল নাদালের ৭৮তম শিরোপা। উন্মুক্ত যুগে পুরুষ এককে সবচেয়ে বেশি শিরোপা জয়ের তালিকায় তিনি জন ম্যাকএনরোকে পেছনে ফেলে চার নম্বরে জায়গা করে নিলেন।

তাছাড়া রোমে সবচেয়ে বেশি শিরোপা জয়ের সংখ্যাটা আরও বাড়িয়ে নিলেন নাদাল। চারটি শিরোপা জিতে তার পরে আছেন নোভাক জোকোভিচ। বিবিসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম