ফ্রেঞ্চ ওপেনে প্রথম রাউন্ডেই চ্যাম্পিয়নের বিদায়

স্পোর্টস ডেস্ক
২৮ মে ২০১৮, ০১:১২আপডেট : ২৮ মে ২০১৮, ০১:১৮

জেলেনা ওস্তাপেঙ্কো গত বছর মাত্র ১৯ বছর বয়সী জেলেনা ওস্তাপেঙ্কো টেনিস বিশ্বকে চমকে দিয়েছিলেন। বিশ্বের বর্তমান এক নম্বর তারকা সিমোনা হালেপকে হারিয়ে জিতেছিলেন ফ্রেঞ্চ ওপেন। নতুন আসরে এবার তিনিই চমকে গেলেন। প্রথম রাউন্ডেই বিদায় নিলেন গতবারের ফরাসি ওপেন জয়ী এই লাটভিয়ান।
ফিলিপ চার্টার কোর্টে রবিবার ৯৫ মিনিটে লড়াই করে হার মানলেন ওস্তাপেঙ্কো। বিশ্বের ৬৬ নম্বর খেলোয়াড় কাতেরিনা কোজলোভা তাকে হারান ৭-৫, ৬-৩ গেমে। ইউক্রেনের এই খেলোয়াড় কোনোদিন শীর্ষ ৩০ এর মধ্যে থাকা প্রতিপক্ষকে হারাতে পারেননি।

উন্মুক্ত যুগে দ্বিতীয় খেলোয়াড় হয়ে ফ্রেঞ্চ ওপেনে শিরোপা ধরে রাখার মিশনে নেমে প্রথম রাউন্ডে বিদায় নিলেন ওস্তাপেঙ্কো। লাটভিয়ার এই পঞ্চম বাছাইয়ের আগে ২০০৫ সালে যেই লজ্জা পেয়েছিলেন আনাস্তাসিয়া মিসকিনা।

প্যারিসে এদিন বড় অঘটন ঘটেছে আরও একটি। ৭ বারের গ্র্যান্ড স্লাম জেতা ভেনাস উইলিয়ামস বিদায় নিয়েছেন প্রথম রাউন্ডে। ২০০২ সালে ফ্রেঞ্চ ওপেনের ফাইনাল খেলা এই আমেরিকান তারকা ৬-৪, ৭-৫ গেমে হেরেছেন চীনের ওয়াং কিয়াংয়ের কাছে।

এই প্রথম টানা দুটি গ্র্যান্ড স্লামের প্রথম রাউন্ডে হেরে গেলেন ভেনাস। গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনে প্রথম ম্যাচে ছিটকে যান তিনি। হারের পর এই আমেরিকান তারকা বলেছেন, ‘এধরনের পরিস্থিতিতে কেউ পড়তে চায় না। কিন্তু টেনিসে সব দিন নিখুঁত যায় না।’

এই দিন দ্বিতীয় রাউন্ডের দেখা পেয়েছেন এলিনা সোভিতলিনা ও স্লোন স্টেফেন্স। বিবিসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী