কোয়ার্টার ফাইনালে নাদাল, সরে গেলেন সেরেনা

স্পোর্টস ডেস্ক
০৪ জুন ২০১৮, ২০:২৪আপডেট : ০৪ জুন ২০১৮, ২০:২৪

উচ্ছ্বসিত নাদাল সরাসরি সেটে জিতে ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠলেন রাফায়েল নাদাল। যদিও সোমবার শেষ ষোলোর তৃতীয় সেটে বেশ ঘাম ঝরাতে হয়েছে বর্তমান চ্যাম্পিয়নকে।

জার্মান অবাছাই ম্যাক্সিমিলিয়ান মার্টেরারের বিপক্ষে প্রথম দুই সেট স্বাচ্ছন্দ্যে জেতেন নাদাল। কিন্তু তৃতীয় সেটে তার সঙ্গে সমানতালে লড়েছেন মার্টেরার। ৬-৫ এ এগিয়ে যান তিনি। তবে টাইব্রেকে ম্যাচের নিষ্পত্তি করেন স্প্যানিশ তারকা। ৬-৩, ৬-২, ৭-৬ (৭-৪) গেমে শেষ আটের টিকিট পান নাদাল।

সেমিফাইনালে যেতে নাদালকে পেরোতে হবে দিয়েগো শোয়ার্জম্যান বাধা। কেভিন অ্যান্ডারসনের কাছে প্রথম দুই সেট পিছিয়ে থেকেও ১-৬, ২-৬, ৭-৫, ৭-৬ (৭-০), ৬-২ গেমে জেতেন এ আর্জেন্টাইন।

সরে দাঁড়ালেন সেরেনা এদিকে শেষ ষোলো না খেলেই কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়েছেন মারিয়া শারাপোভা। কারণ তার প্রতিদ্বন্দ্বী সেরেনা উইলিয়ামস চোট নিয়ে সরে দাঁড়িয়েছেন। ম্যাচ শুরুর আগেই ২৩টি গ্র্যান্ড স্লাম জয়ী সংবাদ সম্মেলনে আচমকা জানান, তার হাতে সার্ভ করার জায়গায় প্রচণ্ড ব্যথা। ৩৬ বছর বয়সী তারকা বলেছেন, ‘আমি সার্ভ করতে পারছি না। এখন স্ক্যান করাতে হবে। ফলাফল না জানা পর্যন্ত উইম্বলডনে খেলা নিয়ে কিছু বলতে পারছি না।’

মেয়েদের একক থেকে শেষ আটে উঠেছেন শীর্ষ বাছাই সিমোনা হালেপ। এলিস মের্টেন্সকে তিনি হারান ৬-২, ৬-১ গেমে। বিবিসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম