শেষ ম্যাচ খেলে ফেললেন মারে?

স্পোর্টস ডেস্ক
১৪ জানুয়ারি ২০১৯, ২৩:৩৫আপডেট : ১৪ জানুয়ারি ২০১৯, ২৩:৩৫

অ্যান্ডি মারে অস্ট্রেলিয়ান ওপেন শুরুর আগে অ্যান্ডি মারে ইঙ্গিত দিয়েছিলেন, বছরের প্রথম গ্র্যান্ড স্লাম হতে যাচ্ছে তার শেষ টুর্নামেন্ট। আবেগ জড়িয়ে থাকা এই প্রতিযোগিতার প্রথম ম্যাচেই হেরে গেছেন তিনি! তাহলে কি টেনিস কোর্টে শেষ হয়ে গেল মারের পথচলা? ব্রিটিশ তারকা নিজেও নিশ্চিত নন, অস্ত্রোপচারের ওপর টেনিস ভবিষ্যৎ নির্ভর করছে তার।

নিতম্বের চোটে ভুগছেন তিনি অনেক দিন। অস্ট্রেলিয়ান ওপেনে নাম লেখালেও বুঝতে পারছিলেন খুব বেশিদূর যাওয়া সম্ভব নয়। তাই প্রতিযোগিতায় ‍নামার আগেই জানিয়ে রেখেছিলেন, ‘হয়তো অস্ট্রেলিয়ান ওপেনই হতে যাচ্ছে আমার শেষ প্রতিযোগিতা।’ বছরের প্রথম গ্র্যান্ড স্লামে বেশিদূর যেতেও পারেননি, প্রথম রাউন্ডে হেরে বিদায় নিয়েছেন এই ব্রিটিশ তারকা।

সোমবার স্পেনের রবের্তো বাতিস্তা অগাতের বিপক্ষে নিজের সেরাটাও দিয়েও বাঁচাতে পারেননি ম্যাচ। সাবেক নাম্বার ওয়ান হেরেছেন ৬-৪, ৬-৪, ৬-৭ (৫-৭), ৬-৭ (৪-৭), ৬-২ গেমে। মেলবোর্ন অ্যারেনার ম্যাচ হারের পর জানিয়েছেন, অল্প কিছুদিনের মধ্যেই সিদ্ধান্ত নেবেন অস্ত্রোপচারের। তবে সেরে উঠে কোর্টে আর ফিরতে পারবেন কিনা, তা নিয়ে ধোঁয়াশা আছে মারের মনে।

সামনের মে মাসে ৩২ বছর শেষ করতে যাওয়া মারে বলেছেন, ‘সামনের সপ্তাহ কিংবা কিছুদিন পর আমি সিদ্ধান্ত নেব (অস্ত্রোপচারের)। যদি আমি অস্ত্রোপচার করাই এবং ঠিকঠাক সেরে উঠতে না পারি, তাহলে হয়তো আর খেলতে পারব না। বিষয়টা সম্পর্কে আমি জানি।’ যদি এটাই তার শেষ ম্যাচ, তাহলেও কোনও আফসোস নেই এই ব্রিটিশের, ‘জানি আমি যেমন খেলোয়াড়, তেমনটা আর নেই। তবে আজ যদি আমার এটা শেষ ম্যাচও হয়, তাহলেও আমি বলল দারুণভাবে শেষ করেছি।’

কারণটা ব্যাখ্যা করলেন তিনি, ‘এখানকার পরিবেশ ছিল দুর্দান্ত। কোর্টে নিজের সবটা উজাড় করে দিয়েছি। সাধ্যের সবটা দিয়ে লড়াই করে ঘুরে দাঁড়িয়েছি; তাছাড়া অনুশীলনে যেমনটা খেলি, তার চেয়ে অনেক ভালো পারফর্ম করেছি। শেষ ম্যাচ হলেও সবকিছু ঠিকঠাক ছিল।’ দ্য গার্ডিয়ান

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম