অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে নাদাল

স্পোর্টস ডেস্ক
১৬ জানুয়ারি ২০১৯, ১৭:০৪আপডেট : ১৬ জানুয়ারি ২০১৯, ১৮:৩৫

রাফায়েল নাদালের উচ্ছ্বাস ২০০৯ সালে সবশেষ মেলবোর্ন পার্কে শিরোপা জিতেছিলেন রাফায়েল নাদাল। বছরের প্রথম গ্র্যান্ড স্লামে খরা কাটানোর মিশনে আবারও কোর্টে নেমে এগিয়ে যাচ্ছেন বীরদর্পে। বুধবার অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন ৩২ বছর বয়সী।

অস্ট্রেলিয়ান ওপেন আর একবার জিতলেই ইতিহাস গড়বেন রাফায়েল নাদাল। উন্মুক্ত যুগে প্রথম খেলোয়াড় হিসেবে চার গ্র্যান্ড স্লামের প্রত্যেকটি অন্তত দুইবার জিতবেন তিনি। এই লক্ষ্যে বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছেন স্প্যানিশ তারকা।

স্বাগতিক বাছাই ম্যাথু এবদেনের বিপক্ষে দ্বিতীয় রাউন্ড জিতেছেন নাদাল। র‌্যাংকিংয়ের ৪৭ নম্বর প্রতিপক্ষকে ৬-৩, ৬-২, ৬-২ গেমে হারান তিনি। পরের রাউন্ডে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা নিশ্চিত করেছেন অ্যালেক্স দে মিনাউর।

নাদালের সঙ্গে শেষ ৩২ এ আরও পা রেখেছেন গ্রিগর দিমিত্রোভ। এই ২০তম বুলগেরিয়ান দ্বিতীয় রাউন্ডে হারান পাবলো কুয়েভাসকে। জন মিলানের বিপক্ষে জিতে তৃতীয় রাউন্ডে নাদালের স্বদেশী রবের্তো বাতিস্তা আগুত।

মেয়েদের একক থেকে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন দ্বিতীয় বাছাই অ্যাঞ্জেলিক কেরবার। বিয়াত্রিজ হাদ্দাদ মায়াকে ৬-২, ৬-৩ গেমে হারান গত বছর ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডনজয়ী এই জার্মান।৬-১, ৬-৩ গেমে জোহানা লারসনকে হারিয়ে শেষ ৩২ এ তৃতীয় বাছাই ক্যারোলিন ওজনিয়াকি। ইরিনা ক্যামেলিয়া বেগুর বিপক্ষে ৬-১, ৬-৩ গেমে জিতেছেন পেত্রা কেভিতোভা। বিবিসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক