ফাইনালে নাদালের সামনে জোকোভিচ

স্পোর্টস ডেস্ক
২৫ জানুয়ারি ২০১৯, ১৭:১১আপডেট : ২৫ জানুয়ারি ২০১৯, ১৭:৩০

জোকোভিচের উল্লাস (ছবি: রয়টার্স) রেকর্ড সপ্তম অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা থেকে আর একটি জয় দূরে নোভাক জোকোভিচ। শুক্রবার লুকাস পুলিকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছেন সার্ব তারকা।

ছয়বারের চ্যাম্পিয়নের কাছে পাত্তা পাননি ফরাসি প্রতিপক্ষ পুলি। এক ঘণ্টা ২৩ মিনিটের লড়াইকে জোকোভিচ ২৮তম বাছাইকে উড়িয়ে দেন ৬-০, ৬-২, ৬-২ গেমে।

গ্র্যান্ড স্লামের সেমিফাইনালে ১৯৭৮ সালের পর প্রথমবার এমন একপেশে ম্যাচ হলো। ৪১ বছর আগে ফ্রেঞ্চ ওপেনে সুইডিশ কিংবদন্তি বিয়ন বোর্গ ৬-০, ৬-১, ৬-০ গেমে হারিয়েছিলেন কোরাদো বারাজাত্তিকে।

রড লেভার অ্যারেনায় এই ম্যাচকে অন্যতম সেরা বললেন র‌্যাংকিংয়ের এক নম্বর জোকোভিচ, ‘এই কোর্টে অবশ্যই এটা আমার ক্যারিয়ারের অন্যতম সেরা ম্যাচ। সব কিছু পরিকল্পনা মতো হয়েছে। লুকাসের জন্য এটা কঠিন ছিল। তবে শীর্ষ দশে থাকার মতো গুণ তার আছে।’

এ নিয়ে মেলবোর্ন পার্কে ৭ সেমিফাইনালের সবগুলো জিতলেন জোকোভিচ। ফাইনালে তার জন্য অপেক্ষা করছেন ২০০৯ সালের চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল। আগামী রবিবার রড লেভার অ্যারেনায় মুখোমুখি হবেন র‌্যাংকিংয়ের শীর্ষ দুই খেলোয়াড়।

আকাঙ্ক্ষিত ফাইনাল জিতলে রয় এমারসন ও রজার ফেদেরারকে টপকে সবচেয়ে বেশি অস্ট্রেলিয়ান ওপেন জয়ের রেকর্ড গড়বেন জোকোভিচ। অন্যদিকে নাদালের সামনেও রয়েছে ইতিহাস গড়ার সুযোগ। জোকোভিচকে হারাতে পারলে উন্মুক্ত যুগে প্রথম খেলোয়াড় হিসেবে চারটি গ্র্যান্ড স্লামই অন্তত দুবার করে জেতার কীর্তি গড়বেন স্প্যানিশ তারকা। বিবিসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম