ফেদেরারের শিরোপার ‘সেঞ্চুরি’

স্পোর্টস ডেস্ক
০২ মার্চ ২০১৯, ২২:৪২আপডেট : ০২ মার্চ ২০১৯, ২২:৪৮

ফাইনাল জয়ের পর ফেদেরারের উদযাপন অস্ট্রেলিয়ান ওপেনে রজার ফেদেরারকে বিদায় করলেও দুবাইয়ে বাধার দেয়াল হতে পারেননি স্টেফানোস সিসিপাস। এই গ্রিক তরুণরকে হারিয়ে দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপসে এটিপি ক্যারিয়ারের শততম শিরোপার স্বাদ পেলেন ২০ বারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন।

শনিবার দুবাইয়ের আউটডোর হার্ডকোর্টে সিসিপাসের কঠিন প্রতিরোধ ভেঙে ট্রফি হাতে নেন ফেদেরার। ৬-৪, ৬-৪ গেমে অস্ট্রেলিয়ান ওপেনের শেষ ষোলোতে হারের শোধ তোলেন সুইস তারকা।

দুবাই চ্যাম্পিয়নশিপসে এটি ৩৭ বছর বয়সী ফেদেরারের রেকর্ড অষ্টম শিরোপা। গত জানুয়ারিতে মেলবোর্নে চার সেটের লড়াইয়ে জেতা গ্রিক প্রতিপক্ষ এদিনও শক্ত প্রতিরোধ গড়েন। সিসিপাসের ৪টি এইচের বিপরীতে ফেদেরারের ছিল ৬টি। মাত্র দুটি ব্রেক পয়েন্ট জেতেন তিনি।

এই জয়ে আমেরিকান জিমি কনর্সের পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে এটিপি ট্রফির সেঞ্চুরি পূর্ণ করলেন ফেদেরার। ১৯৮৩ সালে এই মাইলফলক স্পর্শ করেন কনর্স। সোমবার র‌্যাংকিংয়ের শীর্ষে বসতে যাওয়া ফেদেরার তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘আমি আনন্দিত। দুবাইয়ে অষ্টম আর সব মিলিয়ে শততম একক শিরোপা জেতা অসাধারণ।’

সিসিপাসের উদ্দেশ্যে তিনি বলেছেন, ‘মার্সেইতে জিতে এখানে এসে খেলা স্টেফানোসের জন্য কঠিন ছিল। এটা (ভবিষ্যতের সম্ভাব্য চ্যাম্পিয়নের বিপক্ষে) দারুণ ব্যাপার। কারণ আমি তখন টিভিতে এদের দেখবো। আমি নিশ্চিত তার ক্যারিয়ার চমৎকার হবে। আমি না থাকলেও টেনিস ভালো হাতে পড়বে।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম