মিয়ামি ওপেনের সেমিফাইনালে ফেদেরার

স্পোর্টস ডেস্ক
২৯ মার্চ ২০১৯, ১৩:১৮আপডেট : ২৯ মার্চ ২০১৯, ১৩:১৮

সেমিফাইনালে ওঠার উদযাপন করলেন ফেদেরার মিয়ামি ওপেনে দোর্দণ্ড প্রতাপে এগিয়ে চলেছেন রজার ফেদেরার। দক্ষিণ আফ্রিকার কেভিন অ্যান্ডারসনকে উড়িয়ে দিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছেন তিনবারের চ্যাম্পিয়ন।

ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে অ্যান্ডারসনের বিশাল সার্ভ কঠিন পরিস্থিতির মুখে ফেলতে পারে জেনেই মুখোমুখি হন ফেদেরার। কিন্তু সবাইকে হতবাক করে দেন মাত্র ২৭ মিনিটে প্রথম সেট জিতে। দক্ষিণ আফ্রিকান প্রতিপক্ষকে ৬-০, ৬-৪ গেমে হারান কোয়ার্টার ফাইনালে।

ছয়টি উইনার্স মারেন ফেদেরার, আনফোর্সড এরর ছিল মাত্র পাঁচটি। অন্যদিকে অ্যান্ডারসনের আনফোর্সড এরর ১২টি, উইনার্স মাত্র ৩টি। বোঝাই যাচ্ছে, ২০ বারের গ্র্যান্ড স্লাম জয়ীর কাছে পাত্তা পাননি তিনি।

৩৭ বছরের সুইস তারকা সেমিফাইনালে খেলবেন ডেনিস শাপোভালোভের বিপক্ষে। ১৯ বছর বয়সী কানাডিয়ান প্রতিপক্ষকে হারাতে পারলে চতুর্থ শিরোপার হাতছানি নিয়ে রবিবার খেলবেন ফেদেরার। এই প্রথমবার শাপোভালোভের মুখোমুখি হচ্ছেন ফেদেরার।

বয়সে ও অভিজ্ঞতায় বেশ এগিয়ে থাকলেও তরুণ প্রতিপক্ষকে সমীহ করছেন তিনি, ‘আমরা যখন খেলা ছেড়ে দেবো তখন তরুণরাই টেনিসকে এগিয়ে নিয়ে যাবে। ভবিষ্যতে তাদের খেলা দেখবো সোফায় বসে।’

এদিকে মেয়েদের এককে ফাইনাল নিশ্চিত করেছেন অ্যাশলেইঘ বার্টি ও ক্যারোলিনা প্লিসকোভা। সিমোনা হালেপকে ৭-৫, ৬-১ গেমে হারিয়েছেন ২০১৬ সালের ইউএস ওপেন ফাইনালিস্ট প্লিসকোভা। আনেত কোন্তাভেইতের বিপক্ষে ৬-৩, ৬-৩ গেমে সেমিফাইনালে জিতেছেন বার্টি। বিবিসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক