শেষ আটে ফেদেরারের সঙ্গে নাদাল-জোকোভিচ

স্পোর্টস ডেস্ক
১৭ মে ২০১৯, ১১:৩৯আপডেট : ১৭ মে ২০১৯, ১১:৩৯

ফেদেরারের জয় উচ্ছ্বাস দুটি ব্রেক পয়েন্ট বাঁচিয়ে বোর্না কোরিচের বিপক্ষে জিতে ইতালিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠলেন রজার ফেদেরার। তার সঙ্গে শেষ আটে উঠেছেন গতবারের চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল ও নোভাক জোকোভিচ।

২০১৬ সালের পর প্রথমবার রোমের কোর্টে নেমে দারুণ গতিতে এগিয়ে যাচ্ছেন ফেদেরার। বৃহস্পতিবার শেষ ষোলোতে দুই ঘণ্টা ৩১ মিনিটের লড়াইয়ে কোরিচকে ২-৬, ৬-৪, ৭-৬ (৯-৭) হারান সুইস তৃতীয় বাছাই। দিনের আগের ম্যাচে সরাসরি সেটে তিনি জিতেছেন জোয়াও সোসার বিপক্ষে। টুর্নামেন্টের চারবারের রানার্স-আপ ফেদেরার সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবেন স্তেফানোস সিসিপাসের।

ম্যাচ শেষে ভক্তদের সঙ্গে সেলফি তুললেন নাদাল নবম ইতালিয়ান ওপেন শিরোপার খোঁজে এদিন দাপট দেখিয়ে দুটি ম্যাচ জিতেছেন নাদাল। গত চার ইভেন্টের সেমিফাইনালে বিদায় নেওয়া স্প্যানিশ তারকা এক ঘণ্টা ৮ মিনিটে ফ্রান্সের জেরেমি চার্ডিকে ৬-০, ৬-১ গেমে হারান। এরপর নিকোলোস বাসিলাশভিলিকে ৬-১, ৬-০ গেমে উড়িয়ে দিয়ে শেষ আটে তিনি। কোয়ার্টার ফাইনালে তার প্রতিপক্ষ স্বদেশী ফের্নান্দো ভেরদাস্কো।

বিশ্বের এক নম্বর তারকা জোকোভিচ দিনের প্রথম ম্যাচে ৬-১, ৬-৩ গেমে হারান ২০ বছর বয়সী দেনিস শাপোভালোভকে। এরপর শেষ ষোলোতে ১ ঘণ্টা ৩ মিনিটে জার্মান ফিলিপ কোলশ্রেইবারের বিপক্ষে ৬-৩, ৬-০ গেমে জিতেছেন গত সপ্তাহে মাদ্রিদ ওপেন জয়ী জোকোভিচ। ২০১৫ সালে সবশেষ ইতালিয়ান ওপেন জেতা সার্ব তারকা লড়বেন সপ্তম বাছাই হুয়ান মার্তিন দেল পোত্রোকে। বিবিসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক