ইতালিয়ান ওপেনের ফাইনালে নাদাল

স্পোর্টস ডেস্ক
১৮ মে ২০১৯, ২৩:০৩আপডেট : ১৮ মে ২০১৯, ২৩:০৩

ফাইনালে উঠেছেন নাদাল মাদ্রিদ ওপেনের সেমিফাইনালে হারের প্রতিশোধ নিয়ে ইতালিয়ান ওপেনের ফাইনালে উঠলেন রাফায়েল নাদাল। শনিবার রোমে তিনি ৬-৩, ৬-৪ গেমে গ্রিসের স্তেফানোস সিসিপাসকে হারালেন। গত সপ্তাহে এই গ্রিকের কাছে হেরে বিদায় নেন মাদ্রিদের ক্লে কোর্ট থেকে।

এই বছর গত চারটি ইভেন্টের সেমিফাইনালে বিদায় নেন নাদাল। শেষ পর্যন্ত সেই গেরো কাটিয়ে ৫০তম মাস্টার্স ১০০০ এর ফাইনালে জায়গা করে নিলেন ৩২ বছর বয়সী স্প্যানিশ তারকা। এক ঘণ্টা ৪২ মিনিটের লড়াইয়ে দুর্দান্ত সব ফোরহ্যান্ড শটে গ্রিক প্রতিদ্বন্দ্বীকে পরাস্ত করেন গতবারের চ্যাম্পিয়ন।

নাদাল এই বছরের প্রথম ক্লে কোর্ট ফাইনালে পাচ্ছেন নোভাক জোকোভিচ কিংবা ডিয়েগো শোয়ার্জম্যানকে। রবিবার দ্বিতীয় সেমিফাইনালে বিশ্বের এক নম্বর তারকা মুখোমুখি হচ্ছেন আর্জেন্টাইনের।

প্রতিপক্ষ নিয়ে চিন্তা করছেন না নাদাল। ফ্রেঞ্চ ওপেনের আগে নবম ইতালিয়ান ওপেন জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চান তিনি। বিবিসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম