ইতালিয়ান ওপেন চ্যাম্পিয়ন নাদাল

স্পোর্টস ডেস্ক
২০ মে ২০১৯, ০০:০৬আপডেট : ২০ মে ২০১৯, ০০:০৬

ট্রফি নিয়ে নাদালের উচ্ছ্বাস নাম্বার ওয়ান নোভাক জোকোভিচকে হারিয়ে এই বছরের প্রথম ট্রফি জিতলেন রাফায়েল নাদাল। রবিবার রোমে ৬-০, ৪-৬, ৬-১ গেমে সার্ব তারকার বিপক্ষে জিতে ইতালিয়ান ওপেন চ্যাম্পিয়ন হলেন তিনি।

প্রথম সেট জিততে ৩৯ মিনিট সময় নেন নাদাল। জোকোভিচ ঘুরে দাঁড়ান পরের সেটে। কিন্তু শেষ সেটে দাপট দেখিয়ে স্প্যানিশ তারকা জিতেছেন নবম ইতালিয়ান ওপেন শিরোপা। মাস্টার্স ১০০০ সিরিজ ট্রফির দৌড়ে জোকোভিচকে ৩৪-৩৩ ব্যবধানে পেছনে ফেললেন নাদাল। এটা ছিল তার ৮১তম টুর্নামেন্ট জয়।

গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন ফাইনালে জোকোভিচের কাছে হারের পর এই জয় ফ্রেঞ্চ ওপেনের জন্য আত্মবিশ্বাসী করে তুললো নাদালকে। আগামী ২৬ মে ১২তম শিরোপার লক্ষ্যে বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্লামে খেলবেন ৩২ বছর বয়সী তারকা।

এনিয়ে ৫৪তম বার জোকোভিচের মুখোমুখি হয়েছিলেন নাদাল। দুই ঘণ্টা ২৫ মিনিটের লড়াই শেষে তার বিপক্ষে ২৬তম জয় পান তিনি। স্প্যানিশ তারকার বিপক্ষে ক্যারিয়ারে হেড টু হেড রেকর্ডে অবশ্য ২৮-২৬ ব্যবধানে এগিয়ে থাকলেন জোকোভিচ। যদিও ক্লে কোর্টে তিনি ১৭-৭ এ পিছিয়ে। বিবিসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান