ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে নাদালের সামনে ফেদেরার

স্পোর্টস ডেস্ক
০৫ জুন ২০১৯, ০১:২০আপডেট : ০৫ জুন ২০১৯, ০১:২৯

ফ্রেঞ্চ ওপেনের সেমিতে দেখা হচ্ছে নাদাল-ফেদেরারের চার সেটের লড়াইয়ে স্তান ভাভরিঙ্কাকে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনে রাফায়েল নাদালের সঙ্গে সেমিফাইনাল প্রতিদ্বন্দ্বিতা নিশ্চিত করেছেন রজার ফেদেরার। মঙ্গলবার সুইস তারকার জয়ের খানিক আগে কোয়ার্টার ফাইনালে কেই নিশিকোরিকে ৬-১, ৬-১, ৬-৩ গেমে হারান নাদাল।

স্বদেশী প্রতিপক্ষের সঙ্গে বেশ ঘাম ঝরাতে হয়েছে ফেদেরারকে। ৩ ঘণ্টা ১৭ মিনিট লড়াই শেষে ৭-৬ (৭-৪), ৪-৬, ৭-৬ (৭-৫), ৬-৪ গেমে জিতেছেন ২০ বারের গ্র্যান্ড স্লাম জয়ী। ৩৭ বছর বয়সী এই তারকা দ্বিতীয় ফ্রেঞ্চ ওপেন জয়ের স্বপ্ন দেখছেন, ‘টুর্নামেন্ট জিতলেই স্বপ্ন পূরণ হবে। অন্য খেলোয়াড়রা হয়তো আমার সঙ্গে একমত হবে না। এটা কঠিন, কিন্তু আমি বিশ্বাস করি।’

চার বছরে প্রথমবার রোলাঁ গাঁরোতে খেলছেন ফেদেরার। ২০১৬ সালে পিঠের চোটে খেলেননি। আর গত দুই আসরে বিশ্রামে থাকতে নিজেই সরে দাঁড়ান। ২০১২ সালের পর প্রথমবার প্যারিসের এই কোর্টে সেরা চারে উঠলেন ফেদেরার।

ভারী বজ্র সহ বৃষ্টিপাতে ঘণ্টাখানেক খেলা বন্ধ ছিল ছেলেদের দুটি কোয়ার্টার ফাইনাল। তৃতীয় সেটে ৪-২ এ এগিয়ে থেকে বাজে আবহাওয়ার কারণে কোর্ট ছাড়তে হয় নাদালকে। নেমেই জয় নিশ্চিত করেন তিনি। ১ ঘণ্টা ৫১ মিনিটের লড়াইয়ে জাপানি সপ্তম বাছাই নিশিকোরি হার মানেন স্প্যানিশ তারকার কাছে।

ফ্রেঞ্চ ওপেনে এনিয়ে ১২তম সেমিফাইনালে নাদাল। সেরা চারে এর আগে ১১ বার উঠে প্রত্যেকবারই চ্যাম্পিয়ন হয়েছেন ৩৩ বছর বয়সী এই তারকা। ম্যাচ শেষে নাদাল বলেছেন, ‘দারুণ অনুভূতি হচ্ছে, অনেক আপ্লুত আমি। আরেকটি সেমিফাইনালে ওঠা গুরুত্বপূর্ণ ছিল। আমি খুব খুশি।’

শুক্রবার ফেদেরারের সঙ্গে ৩৯তম দ্বৈরথে নামবেন নাদাল। ২০১১ সালের পর প্রথমবার ফ্রেঞ্চ ওপেনে মুখোমুখি হচ্ছে তারা। ফেভারিট স্প্যানিশ তারকাই। এই টুর্নামেন্টে আগের পাঁচবারের দেখায় সবগুলো জিতেছেন ১১ বারের চ্যাম্পিয়ন। সব মিলিয়ে সুইস প্রতিপক্ষের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে তিনি ২৩-১৫ ব্যবধানে। কিন্তু নিকট অতীতে ফেদেরারই এগিয়ে, আগের ৫ বারের দেখায় সবগুলোতে জয়ী হন তিনি। বিবিসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের