এশিয়ান অনূর্ধ্ব-১২ টেনিসের সেমিফাইনালে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুন ২০১৯, ২১:৪০আপডেট : ২৬ জুন ২০১৯, ২১:৪০

বাংলাদেশের সাদিয়া আফরিনের একটি শট এশিয়ান অনূর্ধ্ব-১২ টেনিসের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশের বালক ও বালিকা দল। বুধবার রমনার জাতীয় টেনিস কমপ্লেক্সে বালক দল ভুটানকে হারিয়েছে ৩-০ ম্যাচে। আর বালিকা দল ২-১ ব্যবধানে নেপালের কাছে হারলেও গ্রুপ পর্যায়ে ১ পয়েন্ট পাওয়ায় দ্বিতীয় হয়ে নিশ্চিত করেছে সেমিফাইনাল।

বালক এককের প্রথম খেলায় বাংলাদেশের সজিব হোসেন ৬-২, ৬-১ গেমে ভুটানের পেমা নামজিলকে এবং নাদিম মোল্লা ৬-১, ৬-১ গেমে ভুটানের উজের দর্জীকে হারায়, যাতে দ্বৈতের খেলা বাকি থাকতেই স্বাগতিকরা ২-০ ব্যবধানে জয় নিশ্চিত করে।

দ্বৈতে নাদিম-সজিব জুটি ৬-০, ৬-২ গেমে উজের-তাশি নিমা জুটিকে হারালে ৩-০ ব্যবধানে সেমিফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ বালক দল।

বালিকা এককের প্রথম খেলায় বাংলাদেশের প্রত্যাশা দাস ৪-৬, ১-৬ গেমে নেপালের প্রসামসা মুক্তার কাছে হেরে যায়। তবে দ্বিতীয় এককে বাংলাদেশের সাদিয়া আফরিন ৬-৭, ৬-১, ৬-১ গেমে নেপালের ইভা অধিকারীকে হারিয়ে ১-১ সমতা আনে ম্যাচে।

দ্বৈতের খেলায় সাদিয়া-প্রত্যাশা দাস জুটি ৪-৬, ৬-৭ গেমে নেপালের ইভা-মুক্তার কাছে হারলে বাংলাদেশ ২-১ ম্যাচে হেরে যায় নেপালের কাছে। তবে দুটি খেলায় ১ পয়েন্ট পেয়ে বাংলাদেশ বালিকা দল উঠে যায় সেমিফাইনালে।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের