এখনও শীর্ষে থেকে বিস্মিত নাদাল

স্পোর্টস ডেস্ক
১৮ জানুয়ারি ২০২০, ২০:৪৭আপডেট : ১৮ জানুয়ারি ২০২০, ২০:৪৯

চোট বহুবার বাধা হয়ে দাঁড়ালেও ভেঙে পড়েননি নাদাল এটিপি র‌্যাঙ্কিংয়ে প্রথম শীর্ষে ওঠেন ২০০৮ সালের ১৮ আগস্ট। মাঝে অনেক উত্থান-পতন গেছে, গত ৪ নভেম্বর থেকেই আবার শীর্ষাসনে রাফায়েল নাদাল। চোট বহুবার বাধা হয়ে দাঁড়ালেও ভেঙে পড়েননি, ঘুরে দাঁড়িয়েছেন নতুন উদ্যমে। স্প্যানিয়ার্ড তারকার লড়াকু মানসিকতার প্রশংসা গোটা টেনিস বিশ্বে। নাদাল অবশ্য এখনও নিজেকে এক নম্বরে দেখে অবাক।

রজার ফেদেরারের রেকর্ড ২০ গ্র্যান্ড স্লামের চেয়ে মাত্র একটি কম ‘রাফা’র। একটি জায়গায় অবশ্য অনেক এগিয়ে। ফ্রেঞ্চ ওপেনে নাদালের শিরোপা সবচেয়ে বেশি, ১২টি। উন্মুক্ত যুগে রোলাঁ গারোতে সুইডিশ কিংবদন্তি বিয়র্ন বোর্গের ট্রফি ঠিক অর্ধেক, ৬টি।

চোটের যন্ত্রণায় ঘুরপাক খেতে খেতে আপাতত সুস্থ। গত বছর জিতেছেন প্রিয় ফ্রেঞ্চ ওপেন আর ইউএস ওপেন। তবে চোটের সঙ্গে লড়াইয়ের সাফল্যটাকেই সবচেয়ে বড় অর্জন মানছেন নাদাল, ‘এটা ঠিক যে চোট ভাগ্য কখনোই আমার পক্ষে ছিল না। তবে সাফল্যের পেছনে কোনও রহস্য নেই।’

রহস্য না থাকলেও কারণ তো আছে। সেটা কী? ‘খেলাটার প্রতি ভালোবাসা ও আবেগ এবং কঠিন সময়ে ইতিবাচক থাকাই আমাকে সাফল্য এনে দিয়েছে। ক্যারিয়ারে অনেকবারই কঠিন পরিস্থিতির সামনে দাঁড়াতে হয়েছে। তবে ইতিবাচক মানসিকতা আর চারপাশের শুভাকাঙ্ক্ষীদের অনুপ্রেরণায় সব প্রতিকূলতা জয় করেছি’—বলেছেন নাদাল। 

৩৩  বছর বয়সে চোটকে পেছনে ফেলে আবার ‘ওয়ার্ল্ড নাম্বার ওয়ান’ হতে পেরে নাদাল সত্যিই বিস্মিত, ‘আসলে এটা (র‌্যাঙ্কিংয়ে এক নম্বর) কল্পনা করাও আমার জন্য কঠিন। আমার খেলার ধরন দেখে অনেকেই বলতো ক্যারিয়ার তেমন বড় হবে না। কিন্তু দেখতেই পাচ্ছেন এখন আমি কোথায়। আর সেজন্য সত্যিই খুশি। যদিও এই বয়সে এখানে থাকতে পেরে ভীষণ অবাক।’

/এএআর/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম