মারের বিদায়, তৃতীয় রাউন্ডে সেরেনা

স্পোর্টস ডেস্ক
০৪ সেপ্টেম্বর ২০২০, ১৪:৪৩আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২০, ১৪:৫২

দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছেন অ্যান্ডি মারে। ছবি: এটিপি ট্যুর দেড় বছরেরও বেশি সময় পর কোনও গ্র্যান্ড স্লামে খেলতে নেমেছিলেন অ্যান্ডি মারে। প্রথম ম্যাচে তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে নতুন শুরুর আভাস দিয়েছিলেন তিনি। তবে সেই যাত্রা বেশি দূর এগোলো না, ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন তিনি। মেয়েদের এককে ফেভারিট সেরেনা উইলিয়ামস অবশ্য নিশ্চিত করেছেন তৃতীয় রাউন্ড।

২০১৯ সালের জানুয়ারিতে নিতম্বে অস্ত্রোপচার করাতে হয়েছিল মারেকে। এরপর তার টেনিস ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছিলেন অনেকেই। কারণ মারে নিজেই জানিয়েছিলেন, তার হয়তো আর ফেরা হবে না কোর্টে। তবে পরিশ্রম আর একাগ্রতা দিয়ে আবারও গ্র্যান্ড স্লাম প্রতিযোগিতায় ফিরেছেন লম্বা সময় পর। তবে বেশিদূর যেতে পারেননি। দ্বিতীয় রাউন্ডে ব্রিটিশ তারকা ২-৬, ৩-৬, ৪-৬ গেমে হেরেছেন কানাডার অগার আলিয়াসিমের কাছে।

প্রথম রাউন্ডে অবশ্য প্রতিদ্বন্দ্বিতা গড়ে জয় পেয়েছিলেন মারে। প্রথম দুই সেট হারলেও ঘুরে দাঁড়ানো জয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নিয়েছিলেন কয়েকগুণ। তবে অস্ত্রোপচার ও লম্বা সময় কোর্টের বাইরে থাকায় আগের সেই অবস্থান আর নেই তার। দ্বিতীয় রাউন্ডে হারের পর নিজে স্বীকারও করে নিয়েছেন তা। বলেছেন, ‘স্বাভাবিত নিতম্ব নিয়েই গ্র্যান্ড স্লাম জেতা কঠিন। আর এখন তো...। (আরেকটি গ্র্যান্ড স্লাম জেতা) খুব কঠিন, তবে আমি চেষ্টা করে যাব।’

মেয়েদের এককে প্রথম সেট সহজে জিতলেও দ্বিতীয় সেটে কঠিন লড়াই করতে হয়েছে সেরেনা উইলিয়ামসকে। অবশ্য তৃতীয় রাউন্ডে উঠতে কোনও অসুবিধা হয়নি। ৬-২, ৬-৪ গেমের জয়ে ইউএস ওপেন জয়ের মিশনে দারুণ ছন্দেই আছেন আমেরিকান তারকা। পরের রাউন্ডে ছয়বারের চ্যাম্পিয়নদের প্রতিদ্বন্দ্বী স্বদেশি স্লোয়ানে স্টিফেনস, যিনি ২০১৭ সালের চ্যাম্পিয়ন।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম