করোনার আতঙ্ক দূরে ঠেলে জয়ে শুরু সেরেনা-জোকোভিচের

স্পোর্টস ডেস্ক
০৯ ফেব্রুয়ারি ২০২১, ১১:২৩আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২১, ১১:৩০

সব শঙ্কা উড়িয়ে দিয়ে অবশেষে কোর্টে গড়িয়েছে অস্ট্রেলিয়ান ওপেন। বছর শুরুর গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে প্রত্যাশিত জয়ও পেয়েছেন তারকারা। প্রথম রাউন্ডে জিতেছেন সেরেনা উইলিয়ামস, নাওমি ওসাকা।

যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস ২৪তম গ্র্যান্ড স্লামের রেকর্ড ছোঁয়ার লক্ষ্য নিয়ে ম্যাচ শুরু করেছিলেন। জয়ও পেয়েছেন আধিপত্য বিস্তার করে। জার্মান লরা সিগমুন্ডকে হারাতে সময় নিয়েছেন মাত্র ৫৬ মিনিট!। জিতেছেন ৬-১, ৬-১ গেমে।

করোনা কাল হওয়ায় এই অস্ট্রেলিয়ান ওপেন হওয়া নিয়ে অনেক শঙ্কা ছিল। তার পরেও দেরি করে গড়িয়েছে খেলা। কোর্টে দর্শক উপস্থিত থাকলেও সেটি ছিল নির্দিষ্ট। কম সংখ্যক সেই দর্শক আবার মাস্কহীন হয়ে রড লেভার অ্যারেনায় এদিন উপস্থিত ছিলেন।

শুরুর দিনে প্রত্যাশিত জয় পেয়েছেন ইউএস ওপেন চ্যাম্পিয়ন নাওমি ওসাকাও। রাশিয়ার আনাস্তাসিয়া পাভলিউচেঙ্কোকে হারিয়েছেন ৬-১, ৬-২ গেমে। তবে শুরুর দিনে নক্ষত্র পতনও ছিল। প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছেন সাবেক চ্যাম্পিয়ন অ্যাঞ্জেলিক কেরবার। প্রথম বাছাই এই তারকা হারের পর অবশ্য বলেছেন, কড়া কোয়ারেন্টিন তার ফর্মে প্রভাব ফেলেছে!

ছেলেদের এককে শিরোপা অক্ষুণ্ন রাখার মিশনে জিতেছেন নোভাক জোকোভিচ। ফ্রান্সের জেরেমি চার্ডিকে হারিয়েছেন ৬-৩, ৬-১, ৬-২ গেমে। এর ফলে একই প্রতিপক্ষের বিপক্ষে শতভাগ জয়ের রেকর্ড অক্ষুণ্ন থাকলো সার্বিয়ান তারকার- টানা ১৪ ম্যাচ। জয়ের দেখা পেয়েছেন অস্ট্রিয়ান তৃতীয় বাছাই ডমিনিক থিয়েম, আলেক্সান্ডার জেরেভ ও নিক কিরগিওস।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী