আবার মেলবোর্নের ‘রানী’ ওসাকা

স্পোর্টস ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০২১, ২১:৫৪আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২১, ২১:৫৪

২০১৯ সালে মেলবোর্ন পার্কে উঁচিয়ে ধরেছিলেন ট্রফি। একবছর ‘বিরতি’ দিয়ে আবারও মেলবোর্নের রানী নাওমি ওসাকা। অস্ট্রেলিয়ান ওপেনে মেয়েদের এককের ফাইনালে শিরোপা জিতেছেন এই জাপানিজ। আজ (শনিবার) শিরোপা নির্ধারণী ম্যাচে তিনি ৬-৪, ৬-৩ গেমে হারিয়েছেন যুক্তরাষ্ট্রের জেনিফার ব্র্যাডিকে।

২৩ বছর বয়সী ওসাকার জয়রথ ছুটছে। টানা একবছর কোনও ম্যাচ হারেননি তিনি! ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জেতার পথে জিতেছেন টানা ২১ ম্যাচ। মেলবোর্ন পার্কে জিতলেন তিনি দ্বিতীয় শিরোপা। ২০১৯ সালে প্রথমবার হাতে তুলেছিলেন ট্রফি। সব মিলিয়ে এটি তার চতুর্থ গ্র্যান্ড স্লাম জয়। এর আগে ২০১৮ ও ২০২০ সালের ইউএস ওপেনের শিরোপা উঁচিয়ে ধরেছিলেন।

সবচেয়ে বড় ব্যাপার হলো, গ্র্যান্ড স্লাম ফাইনালে শতভাগ জয়ের রেকর্ড অক্ষুন্ন রাখলেন ওসাকা। এবারের অস্ট্রেলিয়ান ওপেন দিয়ে চতুর্থবার মেজর টুর্নামেন্টের ফাইনালে উঠেছিলেন। ব্র্যাডিকে হারিয়ে চারে চার করলেন এই জাপানি তরুণী। তাতে পুরনো একটা রেকর্ডও নতুন করে সামনে আনলেন। ১৯৯১ সালে মনিকা সেলসের পর প্রথম খেলোয়াড় হিসেবে ক্যারিয়ারের প্রথম চার গ্র্যান্ড স্লাম ফাইনালে অজেয় থাকলেন ওসাকা।

এই জয়টাও এসেছে আবার দর্শকদের সামনে। মেয়েদের ফাইনাল দেখতে রড লেভার অ্যারেনায় অনুমতি দেওয়া হয়েছিল সাড়ে ৭ হাজার দর্শককে। এতে ২০২০ সালের ইউএস ওপেনের দুঃখ জুড়িয়েছে ওসাকার। কারণ গত বছর যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতায় ট্রফি জিতলেও ফাঁকা গ্যালারিতে উদযাপন ঠিকঠাক হয়নি। তাই দর্শক পেয়ে তার আনন্দ বেড়ে গেছে কয়েক গুণ।

ওসাকা সেই আনন্দ প্রকাশ করলেন এভাবে, ‘ভক্তদের সামনে পাওয়াটা অবিশ্বাস্য ব্যাপার। আগের গ্র্যান্ড স্লাম খেলতে হয়েছিল ভক্তদের ছাড়া, তাদের সমর্থন অন্যরকম মানে রাখে।’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম