ফ্রেঞ্চ ওপেন থেকে সরে দাঁড়াবেন ফেদেরার!

স্পোর্টস ডেস্ক
০৬ জুন ২০২১, ১৪:১৯আপডেট : ০৬ জুন ২০২১, ১৪:১৯

হাঁটুর অস্ত্রোপচারের পর থেকে রজার ফেদেরারকে খুব বেশি কোর্টে দেখা যায়নি। ফ্রেঞ্চ ওপেনের সর্বশেষ ম্যাচ মিলে খেলেছেন মাত্র ৬টি। এখন হাঁটুর ওপর বাড়তি চাপের শঙ্কায় চলমান ফ্রেঞ্চ ওপেন থেকে নাম প্রত্যাহারের কথা ভাবছেন ২০টি গ্র্যান্ড স্লাম জয়ী তারকা।

২০২০ সালের জানুয়ারির পর মাত্র তৃতীয় টুর্নামেন্ট খেলতে নামা ফেদেরারের লক্ষ্য অবশ্য ভিন্ন। নিজের প্রিয় গ্রাস কোর্ট টুর্নামেন্ট উইম্বলডনে খেলবেন বলেই ফ্রেঞ্চ ওপেনে অংশ নিয়েছেন প্রস্তুতির মঞ্চ হিসেবে। কিন্তু খেলতে গিয়ে কোনওভাবেই বাড়তি ঝুঁকি নিতে নারাজ তিনি।

শনিবার শেষ ষোলোয় ওঠার লড়াইয়ে ডমিনিক কোয়েপফারকে হারাতে সাড়ে ৩ ঘণ্টা লেগেছে ফেদেরারের। এর পরেই তিনি বলেছেন, ‘আমি আসলে এসব ম্যাচ দিয়েই পরবর্তী করণীয়টা বিশ্লেষণ করবো। হাঁটুর ওপর বাড়তি চাপ পড়ছে নাকি খেলা চালিয়ে নিলেই আমার ভালো হবে- সে বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।’       

সোমবার শেষ ষোলোয় ফেদেরার মুখোমুখি হবেন মাত্তেও বেরেত্তিনির। তার আগেই হয়তো তিনি এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন যে খেলবেন, নাকি বিশ্রামে চলে যাবেন।

এদিকে প্রত্যাশা মতো চতুর্থ রাউন্ডে পৌঁছেছেন রাফায়েল নাদাল ও নোভাক জোকোভিচ। ব্রিটিশ ক্যামেরন নরিকে ৬-৩, ৬-৩, ৬-৩ গেমে হারিয়েছেন টুর্নামেন্টের তৃতীয় বাছাই নাদাল। পরের রাউন্ডে তার প্রতিপক্ষ সিনার।    ১৯তম গ্র্যান্ড স্লাম জেতার লক্ষ্যে জোকোভিচ হারিয়েছেন লিথুনিয়ার রিকার্ডা বেরানকিসকে। ৩৪ বছর বয়সী সার্বিয়ান জিতেছেন ৬-১, ৬-৪, ৬-১ গেমে।  

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ