সবচেয়ে বেশি বয়সে যে কীর্তিটি করলেন ফেদেরার

স্পোর্টস ডেস্ক
০৬ জুলাই ২০২১, ১৫:৫২আপডেট : ০৬ জুলাই ২০২১, ১৫:৫৬

বুড়িয়ে গেলেও টেনিস কোর্টে দিব্যি দাপিয়ে বেড়াচ্ছেন। সেই রজার ফেদেরারই উইম্বলডনে গড়েছেন অনন্য এক কীর্তি। উন্মুক্ত যুগে উইম্বলডনে সবচেয়ে বেশি বয়সে জায়গা করে নিয়েছেন কোয়ার্টার ফাইনালে।

আর কিছুদিন বাদে ৪০ বছর হতে যাওয়া ফেদেরারের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারেননি ইতালির লরেনজো সোনেগো। হেরে যান ৭-৫, ৬-৪, ৬-২ গেমে।

অথচ হাঁটুর সার্জারিতে বিগত ১৬ মাস সেভাবে কোর্টে কাটাতে পারেননি। উইম্বলডনেও পারবেন- এ নিয়ে সংশয় ছিল অনেকের। তাই নিন্দুকদের উদ্দেশ্যে রেকর্ড ২০টি গ্র্যান্ড স্লামের মালিক বলেছেন, ‘তরুণ থাকলে এধরনের প্রশ্নের মুখোমুখি হতে হয় না। কিন্তু আমার মতো কেউ হলে প্রশ্ন তীরের মতো ছুটে আসে। এসব ক্ষেত্রে কিন্তু নিজেকে প্রমাণ করতেই হয় যে, আসলেই অসাধ্য সাধন সম্ভব। এখন দেখা যাক, আমার ট্যাঙ্কে কতটুকু জ্বালানি আছে।’

ফেদেরারের মতো শেষ আটে স্থান করে নিয়েছেন র‌্যাঙ্কিংয়ের এক নম্বর নোভাক জোকোভিচও। ২০টি গ্র্যান্ড স্লাম জেতার রেকর্ডে ভাগ বসানোর অপেক্ষায় থাকা এই সার্বিয়ান জিতেছেন ৬-২, ৬-৪, ৬-২ গেমে। পরের রাউন্ডে জোকোভিচের প্রতিপক্ষ হাঙ্গেরির মার্তন ফুকসোভিকস।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের