আবার হাঁটুর সার্জারি করাচ্ছেন ফেদেরার

স্পোর্টস ডেস্ক
১৬ আগস্ট ২০২১, ১৭:০৭আপডেট : ১৬ আগস্ট ২০২১, ১৭:০৭

হাঁটুর ইনজুরি থেকে আর রক্ষা পেলেন না রজার ফেদেরার। গত বছর দুটি সার্জারি করিয়েছেন। নতুন করে ৪০ বছর বয়সী টেনিস তারকা জানালেন, টেনিসে ফিরতে আবার হাঁটুর সার্জারি করাচ্ছেন তিনি। সেজন্য কোর্টের বাইরে থাকতে হবে অনেক দিন।

২০টি গ্র্যান্ড স্লাম জয়ী তারকা ইন্সটাগ্রামে পোস্ট করা এক ভিডিওতে বলেছেন, ‘আমাকে বেশ কিছু সপ্তাহ ক্রাচে ভর দিয়ে হাঁটতে হবে। এমনকি টেনিস থেকেও বাইরে থাকা লাগবে কয়েস মাস।’

জুলাইয়ে উইম্বলডনে খেললেও কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছেন। খেলতে পারেননি টোকিও অলিম্পিকে। সামনে জটিলতা ছাড়া এগিয়ে যেতে চান বলেই সার্জারিটা তার প্রয়োজন বলে জানালেন ফেদেরার, ‘এটা অনেক দিক দিয়েই কষ্টকর জানি। আবার এটাও জানি যে আমার জন্য এটাই সঠিক সিদ্ধান্ত। আমি সুস্থভাবে থাকতে চাই। পাশাপাশি আবারও খেলে বেড়াতে চাই।’

বয়স ৪০ হয়ে যাওয়াতে এই ধরনের সার্জারি শরীরে বাড়তি প্রভাব ফেলতে পারে। ফেদেরারের সেটা ভালো করেই জানা, ‘আমি বাস্তবিকভাবে ভাবতে পছন্দ করি। আমার এই বয়সে সার্জারি অনেক জটিল একটা বিষয়। কিন্তু চেষ্টা করে দেখতে চাই। একটি লক্ষ্য নিয়ে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য যাবো। কারণ আমি শারীরিকভাবে এখনও তৎপর। এটা পরবর্তী জীবনে সহায়তা করবে।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম