অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে উঠেছেন ভিক্টোরিয়া আজারেঙ্কা। বেলারুশ তারকা ৬-১, ৬-২ গেমে হারিয়েছেন ডাঙ্কা কোভোনিচকে।
তৃতীয় রাউন্ডে জাপানের কিশোরী নাউমি ওসাকার মুখোমুখি হবেন দুই বারের অস্ট্রেলিয়ান ওপেন জয়ী এই তারকা।
একই ভাবে পুরুষ এককে তৃতীয় রাউন্ডে উঠেছেন ব্রিটেনের অ্যান্ডি মারে। স্যাম গ্রোথকে ৬-০, ৬-৪, ৬-১ গেমে হারিয়েছেন মারে। হারাতে সময় নিয়েছেন এক ঘণ্টা ৩০ মিনিট।
/এফআইআর/








