‘ব্ল্যাকমেইল’ করা হচ্ছে জোকোভিচকে?

স্পোর্টস ডেস্ক
০১ ডিসেম্বর ২০২১, ১৫:৪৭আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১৫:৪৯

করোনাকালে টিকা নেওয়ার বাধ্যবাধকতা এখন সবখানে। অস্ট্রেলিয়ান ওপেনেই যেমন, টিকা দেওয়া না থাকলে খেলতে দেওয়া হবে না কাউকে। কিন্তু আয়োজকদের এমন বাধ্যবাধকতার বিষয়টিকে ব্ল্যাকমেইল হিসেবে দাবি করেছেন নোভাক জোকোভিচের বাবা!

জোকোভিচের বাবা স্রদিয়ান সার্বিয়ান টেলিভিশনে বলেছেন, ‘সে অবশ্যই সেখানে খেলতে চায়। কিন্তু আমার মনে হয় না বিষয়টা সম্ভব হবে। অন্তত এমন ব্ল্যাকমেইল করার মতো পরিস্থিতিতে হয়তো হবে না।’

অবশ্য জোকোভিচের বাবার দাবিকে পুরোপুরি উড়িয়ে দিয়েছেন অয়োজকরা। অস্ট্রেলিয়ান ওপেনের এক সিনিয়র কর্মকর্তা বুধবার বলেছেন, জোকোভিচকে কোনোভাবেই ব্ল্যাকমেইল করা হচ্ছে না। তিনি জানিয়েছেন, খেলোয়াড়দের এভাবে জোর করার কারণ হচ্ছে তাদের নিরাপত্তা।

অস্ট্রেলিয়ান ওপেন অনুষ্ঠিত হয় ভিক্টোরিয়া রাজ্যে। সেখানকার ক্রীড়া মন্ত্রী মার্টিন পাকুলা বলেছেন, তারা খুব করে চাইছেন জোকোভিচ এখানে অংশ নিক। পাশাপাশি নিজের শিরোপাও ডিফেন্ড করুক। যেহেতু আর একটি গ্র্যান্ড স্লাম জিতলে পুরুষ একককে সর্বোচ্ ২১টি গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড গড়বেন। কিন্তু স্থানীয় কমিনিউটির প্রতি দায়িত্ববোধের কথাটিও স্মরণ করিয়ে দিতে চাইলেন ওই মন্ত্রী, ‘আন্তর্জাতিক টেনিস খেলোয়াড় এবং যে কোনও ধরনের সফরকারী ক্রীড়াব্যক্তি হলে এটা আসলে তার দায়িত্ববোধের মধ্যে পড়ে। যেহেতু একটি কমিউনিটি তাকে আমন্ত্রণ জানাবে। সেকারণেই ভিক্টোরিয়ান রাজ্যের সবাই যেভাবে নিয়ম মেনে চলছে, তাদেরও সেগুলো অনুসরণ করা উচিত।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম