স্পেন ফিরে নাদাল জানলেন তিনি করোনায় আক্রান্ত

স্পোর্টস ডেস্ক
২০ ডিসেম্বর ২০২১, ২১:৪৩আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ২১:৪৭

নতুন করে করোনাভাইরাসের সংক্রমণে শঙ্কার মেঘ জন্মেছে। ক্রীড়াঙ্গনেও লেগেছে প্রাণঘাতী ভাইরাসের ধাক্কা। প্রিমিয়ার লিগে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এরই মধ্যে এলো রাফায়েল নাদালের ‘পজিটিভ’ হওয়ার খবর। স্প্যানিশ টেনিস তারকা নিজেই আক্রান্ত হওয়ার খবর দিয়েছেন।

বিশ্ব টেনিস চ্যাম্পিয়নশিপে প্রদর্শনী ম্যাচ খেলতে আবুধাবি গিয়েছিলেন নাদাল। সেখান থেকে স্পেনে ফিরে পিসিআর পরীক্ষায় পজিটিভ হয়েছেন টেনিস ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে নাদাল বিষয়টি নিশ্চিত করেছেন এই লিখে, ‘দুবাই থেকে বাড়ি ফেরার পর আমি জানাতে চাই যে, স্পেনে নামার পর পিসিআর পরীক্ষায় আমি কোভিড পজিটিভ হয়েছি।’

৩৫ বছর বয়সী তারকা আরও জানিয়েছেন, কুয়েত ও আবুধাবিতে করা সব পরীক্ষায় তিনি নেগেটিভ হয়েছেন। সবশেষ শুক্রবার করা পরীক্ষাতেও নেগেটিভ ছিলেন। অথচ স্পেন ফিরেই খারাপ খবর শুনলেন। এখন বাড়িতে আইসোলেশনে রয়েছেন নাদাল। ২০টি গ্র্যান্ড স্লাম জয়ের মালিক নিশ্চিত করেছেন, তার সংস্পর্শে আসা সবাইকে জানিয়ে দিয়েছেন যে তিনি করোনায় আক্রান্ত।

বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেনে ফেরার প্রস্তুতি নিয়ে যাচ্ছিলেন নাদাল। অস্ট্রেলিয়ান ওপেন শুরু হতে এক মাসও বাকি নেই। এই অবস্থায় স্প্যানিশ তারকা করোনায় আক্রান্ত হলেন।

আবুধাবিতে প্রদর্শনী টুর্নামেন্ট খেলার সময় নাদালের সংস্পর্শে গিয়েছিলেন স্পেনের সাবেক রাজা হুয়ান কার্লোস। দিকয়েক আগে এল মুন্দো একটি ছবি ছেপেছিল, যেখানে নাদালের সঙ্গে কার্লোসকে কথা বলতে দেখা গেছে।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম