অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ড পার করে কোয়ার্টার ফাইনালে নিজেদের প্রতিদ্বন্দ্বী বানিয়েছেন সেরেনা উইলিয়ামস ও মারিয়া শারাপোভা। রবিবার জয় পেয়েছেন দুই তারকাই।
চতুর্থ রাউন্ডে শীর্ষ বাছাই সেরেনা হারিয়েছেন মারগারিটা গাসপারায়ানকে। হারিয়েছেন ৬-২, ৬-১ গেমে। এই জয় পেতে ৫৫ মিনিট সময় নেন সেরেনা।
এদিকে শারাপোভা হারিয়েছেন সুইস তারকা বেলিন্ডা বেনেচিচকে। ২০০৮ সালের বিজয়ী তারকা জয় পেয়েছেন ৭-৫, ৭-৫ গেমে।
উল্লেখ্য, গত বছরের ফাইনালে শারাপোভার মুখোমুখি হয়েছিলেন সেরেনা। ফাইনালে জয় পেয়েছিলেন সেরেনাই। এই টুর্নামেন্ট নিয়ে ২২তম গ্র্যান্ড স্লাম শিরোপা জেতার সামনে দাঁড়িয়ে সেরেনা। অস্ট্রেলিয়ান ওপেন জিতলে অস্ট্রেলিয়ায় এটি হবে সপ্তম গ্র্যান্ড স্লাম শিরোপা।
/এফআইআর/








