জোকোভিচের অন্যরকম এক জয়

স্পোর্টস ডেস্ক
১০ জানুয়ারি ২০২২, ১৫:০০আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ১৫:০০

অস্ট্রেলিয়ায় বড় জয় পেলেন নোভাক জোকোভিচ। অবশ্য টেনিস কোর্টে নয়। তার ভিসা বাতিলের যে সিদ্ধান্ত অস্ট্রেলিয়া সরকার নিয়েছিল, সেটি খারিজ করে দিয়েছেন আদালত। 

অস্ট্রেলিয়ায় প্রবেশের ক্ষেত্রে কড়া নিয়ম চালু রয়েছে। বিদেশিদের করোনার দুই ডোজ টিকা নেওয়া থাকতে হবে। কিন্তু জোকোভিচ এই টিকার বিরোধী ছিলেন সব সময়। মেলবোর্নে প্রবেশ করেন স্বাধীন মেডিকেল প্যানেলের ছাড়পত্র নিয়ে। যে কারণে মেলবোর্ন বিমান বন্দরে নামার সঙ্গে সঙ্গে বাতিল করা হয় তার ভিসা। পাঠানো হয় কোয়ারেন্টিন কেন্দ্রে। এই ভিসা বাতিলের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামেন জোকোভিচ।

বিচারক অ্যান্থনি কেলি রায়ে বলেছেন, এই আটক অবস্থা থেকে জোকোভিচকে দ্রুত মুক্তি দিতে হবে। পাশাপাশি আইনি লড়াইয়ের জন্য জোকোভিচের যে খরচ হয়েছে। সেটি প্রশাসনকে বহনও করতে বলেছেন।

বিবিসি অবশ্য বলছে, অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন মন্ত্রী অ্যালেক্স হক চাইলে এখনও জোকোভিচের ভিসা বাতিল করতে পারেন। সেক্ষেত্রে নতুন কোনও কারণ উল্লেখ করতে পারেন।

/এফআইআর/     
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম