৪২ বছরে বার্টিই প্রথম!

স্পোর্টস ডেস্ক
২৭ জানুয়ারি ২০২২, ২০:২৭আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ২০:২৯

ঠিক ৪২ বছর আগে ঘরের কোনও তারকাকে ট্রফি উঁচিয়ে ধরতে দেখেছিল অস্ট্রেলিয়ান ওপেন। মেয়েদের এককে ১৯৭৮ সালে সর্বশেষ গ্র্যান্ড স্লামটি জিতেছিলেন ক্রিস্টিন ও’নিল। দীর্ঘ বিরতির পর আবারও একই উপলক্ষ এনে দেওয়ার দ্বারপ্রান্তে অজি তারকা অ্যাশলে বার্টি। ফাইনাল নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ান ওপেনের। যা আবার ৪২ বছর পর কোনও অজি নারী তারকার ফাইনালে ওঠার প্রথম নজির।

ঘরের মাঠে অস্ট্রেলিয়ান ওপেন না জিতলেও ২৫ বছর বয়সী বার্টি উইম্বলডন চ্যাম্পিয়ন। অবাছাই আমেরিকান ম্যাডিসন কিসকে হারিয়েছেন সরাসরি সেটে ৬-১, ৬-৩ গেমে। এখন বার্টির সামনে ইতিহাস গড়ার হাতছানি। বিগত ৪২ বছর অস্ট্রেলিয়ার কোনও নারী বা পুরুষ খেলোয়াড় এই গ্র্যান্ড স্লাম জয়ের নজির রাখতে পারেননি।

ফাইনালে বার্টির প্রতিপক্ষ ড্যানিয়েল কলিন্স। আমেরিকান ২৭তম বাছাই কলিন্স এই প্রথম মেজর কোনও ফাইনালের টিকিট কেটেছেন। ফলে বার্টির সামনে কঠিন পরীক্ষা দিতে হবে তাকে। বিশ্ব র‌্যাঙ্কিংয়ের এক নম্বর বার্টি এই বছর দারুণ ছন্দেও রয়েছেন। এখন পর্যযন্ত খেলা ১০ ম্যাচের মধ্যে জিতেছেন সবগুলোই।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম