টেনিসের রাজা এখন নাদাল

স্পোর্টস ডেস্ক
৩০ জানুয়ারি ২০২২, ২০:৪৯আপডেট : ৩০ জানুয়ারি ২০২২, ২০:৫৬

ফাইনালে দানিল মেদভেদেভ থাকায় লড়াইটা যে রোমাঞ্চকর হবে, তা টের পাওয়া যাচ্ছিল। হয়েছেও তাই। কিন্তু ক্লে কোর্টের রাজাকে মেদভেদেভ রুখে রাখতে পারলেন না। হাড্ডাহাড্ডি লড়াইয়ে রাশিয়ান তারকাকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন রাফায়েল নাদাল। তাতে ইতিহাসও গড়েছেন এই স্প্যানিয়ার্ড। প্রথম পুরুষ হিসেবে জিতলেন সর্বাধিক ২১টি গ্র্যান্ড স্লাম।

নাদাল সর্বশেষ অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন ২০০৯ সালে। তার ওপর মেদভেদেভের মতো তারকা থাকায় ফাইনালটা একপেশে হয়নি। প্রথম দুই সেটেই নাদালকে হারিয়ে আলো কেড়ে নিয়েছিলেন ইউএস ওপেন চ্যাম্পিয়ন। এর মধ্যে দ্বিতীয় সেটটি নিষ্পত্তি হয়েছে টাইব্রেকারে। কিন্তু পিছিয়ে পড়েও পরের তিন সেটে লড়াই করে শেষ হাসি হেসেছেন নাদাল। তাতে ২-৬, ৬-৭ (৫-৭), ৬-৪, ৬-৪, ৭-৫ গেমে জিতে ইতিহাস গড়েছেন তিনি।

অথচ এই নাদালই টুর্নামেন্টে অনিশ্চিত ছিলেন। করোনার সঙ্গে যোগ হয়েছিল ইনজুরি। সেখান থেকে অবিশ্বাস্যভাবেই ঘুরে দাঁড়ান অস্ট্রেলিয়ান ওপেনে।

নোভাক জোকোভিচ করোনার টিকা নিয়ে ঝামেলায় জড়িয়ে ছিটকে গেছেন। রজার ফেদেরারও রয়েছেন ইনজুরিতে। তাই নাদালকে ফেভারিট ভাবা হলেও এই অগ্রযাত্রা মোটেও সহজ ছিল না। কোয়ার্টার ফাইনালেই পাকস্থলীর সমস্যায় ভুগেছেন। কিন্তু ব্যথা সয়ে অদম্য নাদাল খেলে গেছেন পুরোটা সময়। এমন রেকর্ড গড়া তো তারই সাজে।      

/এফআইআর/    
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম