রাশিয়ান তারকা মারিয়া শারাপোভাকে উড়িয়ে দিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে উঠেছেন সেরেনা উইলিয়ামস। এ নিয়ে টানা ১৮তমবারের মতো সেরেনার কাছে হার মানলেন শারাপোভা।
পঞ্চম বাছাই শারাপোভাকে খুব সহজেই হারিয়েছেন শীর্ষ বাছাই সেরেনা। হারিয়েছেন ৬-৪, ৬-১ গেমে। শেষ চারে আগ্নিয়েস্কা রাদভানাস্কার মুখোমুখি হবেন সেরেনা। সেই ১২ বছর আগে শারাপোভার কাছে সর্বশেষ হেরেছিলেন মার্কিন তারকা। এরপর শারাপোভার কাছে নিজেকে অপরাজেয়ই রেখেছেন বিশ্বর্যাংকিংয়ের এক নম্বর এই তারকা।
পুরুষদের এককে সেমির টিকিট কেটেছেন রজার ফেদেরার। ৭-৬ (৭-৪), ৬-২, ৬-৪ গেমে টমাস বার্ডিচকে হারিয়েছেন ফেদেরার। ১৭টি গ্র্যান্ড স্লাম জয়ী ফেদেরার শেষ চারে মুখোমুখি হবেন নোভাক জকোভিচ অথবা কাই নিশিকোরির।
/এফআইআর/








