টেনিসের ‘ব্যাড বয়ের’ বিরুদ্ধে বান্ধবী নির্যাতনের অভিযোগ

স্পোর্টস ডেস্ক
০৬ জুলাই ২০২২, ১১:৩৪আপডেট : ০৬ জুলাই ২০২২, ১১:৩৭

মেজাজ হারানোর জন্য নাম আছে নিক কিরগিওজের। বার বার বিতর্কিত ঘটনায় জড়ানোয় অনেকে টেনিসের ‘ব্যাড বয়’ নামেও ডেকে থাকেন তাকে। উইম্বলডনের এই মৌসুমেই যেমন বিতর্ক তার পিছু ছাড়েনি। প্রথম ম্যাচে এক দর্শককে থুতু মেরেছেন। যার জন্য জরিমানাও গুণতে হয়েছে। এবার তার বিরুদ্ধে উঠেছে পারিবারিক সহিংসতার অভিযোগ।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে ক্যানবেরা টাইম বলছে, ঘটনাটি আসলে গত বছরের। বান্ধবীকে নির্যাতনের ঘটনায় আগামী মাসে অস্ট্রেলিয়ান তারকাকে কোর্টে হাজির হতে হবে।

অস্ট্রেলিয়ার ক্যাপিটাল টেরিটরি পুলিশ অবশ্য এই ঘটনায় কিরগিওজের নামটি প্রকাশ করেনি। কিন্তু ঘটনায় তার সম্পৃক্ততার কথা প্রকাশ করেছেন, টেনিস তারকার আইনজীবী। ওই আইনজীবী বলেছেন, ‘গৃহস্থালী সম্পর্কে’র ভিত্তিতে অভিযোগটি করা হয়েছে।

অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমের দেওয়া তথ্য মতে এই অভিযোগটি করেছেন কিরগিওজের সাবেক বান্ধবী চিয়ারা পাসারি। কিরগিওজের আইনজীবী ব্যারিস্টার জেসন মোফেট ক্যানবেরা টাইমসকে বলেছেন, ‘আসলে ঘটনার প্রেক্ষাপটটা গৃহস্থালী সম্পর্কের। অভিযোগের ধরণ খুবই মারাত্মক। কিরগিওজ বিষয়টা খুবই গুরুত্বের সঙ্গে নিয়েছেন। এখন যেহেতু বিষয়টি কোর্টে আছে। তাই কিরগিওজ এই বিষয়ে কোনও মন্তব্য করবেন না। তবে সময় হলে বিবৃতি দেবেন।’

অবশ্য এই বিতর্কের মাঝেই উইম্বলডনে বুধবার কোয়ার্টার ফাইনালে খেলতে নামছেন কিরগিওজ। ২৭ বছর বয়সীর প্রতিপক্ষ চিলির ক্রিস্টিয়ান গ্যারিন।           

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম