উইম্বলডনে ইতিহাস গড়ার অপেক্ষায় আরব কন্যা

স্পোর্টস ডেস্ক
০৭ জুলাই ২০২২, ২২:০৯আপডেট : ০৭ জুলাই ২০২২, ২২:১৩

আরব বসন্তের শুরুটা তিউনিশিয়া থেকেই। যেখান থেকে শাসকদের বিরুদ্ধে গণবিপ্লবের ঝড় ছড়িয়ে পড়ে আরবের অন্যান্য দেশে। ২০১১ সালের ওই সময়টা এখন টেনিসের জন্যও ভীষণ গুরুত্বপূর্ণ বলা চলে। একই বছর টেনিসেও বিপ্লব শুরু করেছিলেন তিউনিশিয়ার মেয়ে ওনস জাবেউর। আরব বিশ্ব থেকে প্রথম নারী খেলোয়াড় হিসেবে জেতেন জুনিয়র এককের ফ্রেঞ্চ ওপেনের শিরোপা। এবার বড়দের টেনিসে সেই বিপ্লবের চূড়ান্ত পরিণতি দেখার অপেক্ষায় তিনি।

আরবের প্রথম নারী খেলোয়াড় হিসেবে কোনও গ্র্যান্ড স্লাম সেমিফাইনালের টিকিট কাটার পর নিশ্চিত করেছেন ফাইনালও। এখন উইম্বলডন জিতলেই ইতিহাসটা নতুন করে লিখবেন এই ২৭ বছর বয়সী।

সেমিফাইনালে তার প্রতিপক্ষ ছিলেন জার্মান তাতজানা মারিয়া। জাবেউর তাকে প্রথম সেটে হারান ৬-২ গেমে। পরের সেটে ৩-৬ গেমে হেরে হোঁচট খেলেও তৃতীয় সেটে আর মারিয়াকে সুযোগ দেননি। শেষ সেট জিতে নেন ৬-১ গেমে।         

গত বছর থেকে নিজেকে ভিন্নভাব চেনানো শুরু জাবেউরের। আরবের প্রথম নারী হিসেবে জেতেন ডাব্লিউটিএ ট্যুর। এবার উইম্বলডনের সেমিফাইনালে পৌঁছেই নিজেকে যুক্ত করলেন ইতিহাসের যাত্রী হিসেবে।

অন্যান্য রক্ষণশীল আরব দেশের মতো তিউনিশিয়াতেও মেয়েদের বেলায় থাকে নানা প্রতিবন্ধকতা। বলা চলে ছোটকাল থেকে সেসব বাধা পার হয়ে জাবেউর এতদূর এসেছেন। তাই ফাইনালে পৌঁছানোর পর তিনি বলেছেন, ‘অনেক দিনের ত্যাগ ও পরিশ্রমের পর স্বপ্ন সত্যি হয়েছে। আমি সত্যিই খুব আনন্দিত।’

তার এই কীর্তির ফলে আরব দেশের পাশাপাশি আফ্রিকা মহাদেশ থেকেও ১৯৬০ সালের পর প্রথম নারী কোনও খেলোয়াড় মেজর ফাইনালে পৌঁছুলেন। উইম্বলডনে সর্বশেষ সেটি করতে পেরেছিলেন সান্ড্রা রেইনল্ডস।  

এখন ফাইনালে সিমোনা হালেপ কিংবা এলেনা রাইবাকিনার মাঝে বিজয়ী একজন জাবেউরের প্রতিপক্ষ।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের