নরির স্বপ্ন চূর্ণ করে ফাইনালে জোকোভিচ 

স্পোর্টস ডেস্ক 
০৮ জুলাই ২০২২, ২৩:৩৭আপডেট : ০৮ জুলাই ২০২২, ২৩:৪০

উইম্বলডনটা যে নোভাক জোকোভিচের ভীষণ প্রিয় তার প্রমাণ মিললো আরও একবার। সেমিফাইনালে তুমুল প্রতিরোধের মুখে পড়েছিলেন। ব্রিটেনের ক্যামেরন নরি তো প্রথম সেট জিতেই তার পথে হয়ে যান ‘বড় প্রতিবন্ধক’! কিন্তু ঘাসের এই কোর্টে ২০১৮ সাল থেকে অপ্রতিরোধ্য জোকোভিচকে যে হারানোর সাধ্য কারো নেই। তারই উদাহরণ হয়ে থাকলো এই সেমিফাইনাল। টানা চতুর্থ ও সব মিলে সপ্তম শিরোপা জয়ের লক্ষ্যে নরিকে হারিয়ে নিশ্চিত করেছেন ফাইনাল।

প্রথম সেটে জোকোভিচকে ২-৬ গেমে হারিয়ে ইতিহাস গড়ার স্বপ্নে বিভোর ছিলেন নরি। ফাইনালে গেলেই উন্মুক্ত যুগে চতুর্থ ব্রিটিশ তারকা হিসেবে অল ইংল্যান্ড ক্লাবের শিরোপা মঞ্চে নাম লেখাতেন। কিন্তু পরের তিন সেটে সার্বিয়ান জোকোভিচ বুঝিয়ে দেন কেন তিনি টুর্নামেন্ট ফেভারিট। ঘুরে দাঁড়িয়ে বাকি সেট জিতে নেন ৬-৩, ৬-২, ৬-৪ গেমে।      
     
রবিবারের ফাইনালে জোকোভিচের প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার নিক কিরগিওজ। সেদিন জিতলে ৩৫ বছর বয়সী জোকোভিচ ২১তম গ্র্যান্ড স্লামের মালিক হবেন। সেটি হলে সর্বাধিক গ্র্যান্ড স্লাম জেতার তালিকায় রাফায়েল নাদালের পর অবস্থান হবে তার। নাদাল ২২টি জিতে চূড়ায় অবস্থান করছেন।

/এফআইআর/ 
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম