২০২২ সালে গ্র্যান্ড স্লামে প্রথম হার নাদালের

স্পোর্টস ডেস্ক
০৬ সেপ্টেম্বর ২০২২, ১২:৩৯আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২২, ১৩:৩১

চলছে বছরের চতুর্থ ও শেষ গ্র্যান্ড স্লাম। এখানে এসেই ২০২২ সালে গ্র্যান্ড স্লামে প্রথম হারের তিক্ততা নিয়ে বিদায় নিতে হলো রাফায়েল নাদালকে। চলতি বছরে স্বপ্নের পথচলার শেষটা হলো ইউএস ওপেনের শেষ ষোলোয়। হেরে গেছেন যুক্তরাষ্ট্রের ফ্রান্সেস টিয়াফোর কাছে।

ফ্লাশিং মিডোয় ঘরের কোর্টে দর্শকদের সামনে চমক দেখিয়েছেন এই তরুণ। নাদাল দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ালেও ম্যাচ জিততে পারেননি। আমেরিকান তরুণের কাছে হারতে হয়েছে ৬-৪, ৪-৬, ৬-৪, ৬-৪ গেমে। ফলে ক্যারিয়ার গ্র্যান্ড স্লাম রেকর্ড ২৩-এ নিয়ে যাওয়ার স্বপ্ন এখানেই থামলো।

চতুর্থ সেট নাদাল ৩-১ গেমে এগিয়ে ছিলেন। ওই অবস্থা থেকেও জয় পায় টিয়াফো। ঘুরে দাঁড়িয়ে পরের পাঁচ গেম জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন তিনি। শেষ চারে ওঠার লড়াইয়ে তার প্রতিপক্ষ রাশিয়ান নবম বাছাই আন্দ্রেই রুবলেভ।

ইউএস ওপেনের আগে ২০২২ সালটা দারুণ কেটেছে নাদালের। এই হারের আছে এ বছর গ্র্যান্ড স্লাম প্রতিযোগিতায় তার জয়ের রেকর্ড ছিল ২২-০। জিতেছেন অস্ট্রেলিয়ান ওপেন ও ফ্রেঞ্চ ওপেনের শিরোপা। উইম্বলডনেও ছিলেন ছন্দে। তবে কোয়ার্টার ফাইনাল জয়ের পর টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ান পেটের ইনজুরিতে। সেই হিসেবে গ্র্যান্ড স্লাম প্রতিযোগিতায় এ বছর অজেয় ছিলেন নাদাল।

তাকে বিদায় করে উচ্ছ্বসিত টিয়াফো। এই আমেরিকান বলেছেন, ‘বিশেষ কিছু ঘটেছে। আমি জানি না কী বলবো। আমি ভীষণ খুশি। তিনি সর্বকালের সেরাদের একজন। আর আমি অবিশ্বাস্য খেলেছি।’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম