অবসরের ঘোষণা দিয়েই দিলেন ফেদেরার

স্পোর্টস ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২২, ২০:২০আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২২, ২০:৪৭

চোট সারিয়ে ফেরার অপেক্ষায় ছিলেন, কিন্তু ২০ বারের গ্র্যান্ডস্লাম জয়ী রজার ফেদেরার কথা শুনলেন মনের। বুঝতে পারলেন বুড়িয়ে যাওয়া এই শরীরে আর কুলিয়ে উঠতে পারছেন না। অবসরের ঘোষণাই দিয়ে দিলেন! আগামী সপ্তাহে অনুষ্ঠেয় দ্য লেভার কাপের পর শীর্ষ পর্যায়ের টেনিস আর খেলবেন না তিনি।

হাঁটুতে তৃতীয় অস্ত্রোপচারের আগে ২০২১ সালের উইম্বলডনই ছিল তার সর্বশেষ বড় ইভেন্ট। সোশাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় ৪১ বছর বয়সী ফেদেরার বলেছেন, ‘শেষ মুহূর্তে হলেও আমার শরীর যে বার্তা দিয়েছে সেটা এতদিনে পরিষ্কার। ২৪ বছরে দেড় হাজারেরও বেশি ম্যাচ খেলেছি। এখন প্রতিযোগিতামূলক ক্যারিয়ার শেষ করতে আমাকে একটা সময় বেছে নিতেই হবে।’

ভবিষ্যৎ নিয়ে তার কথা, ‘আগামী সপ্তাহে লন্ডনে অনুষ্ঠেয় দ্য লেভার কাপ আমার শেষ এটিপি ইভেন্ট। আমি অবশ্যই ভবিষ্যতে টেনিস খেলবো। তবে কিন্তু আর গ্র্যান্ডস্লাম বা ট্যুরে নয়।’

তিন বছর ধরে হাঁটুর সমস্যায় ভুগছিলেন বিগ থ্রির অন্যতম এই তারকা। যে কারণে ২০২০ সালের পর ১১টি গ্র্যান্ডস্লামের মধ্যে খেলেছেন মাত্র ৩টি। উইম্বলডনে গত গ্রীষ্মে কোয়ার্টার ফাইনালে হারের পর প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি।

ফেদেরারের অভিষেক হয় ১৯৯৮ সালে ১৬ বছর বয়সে। তারপর প্রথম গ্র্যান্ডস্লাম জেতেন ২০০৩ সালে উইম্বলডনে। তার আগে শুধু স্পেনের রাফায়েল নাদাল ও নোভাক জোকোভিচ বেশি গ্র্যান্ডস্লাম জিতে শীর্ষে রয়েছেন। নাদালের মেজর সংখ্যা ২২টি আর জোকোভিচের ২১টি।

/এফআইআর/এমওএফ/   
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম