তারকাহীন হয়ে পড়েছে অস্ট্রেলিয়ান ওপেন

স্পোর্টস ডেস্ক
০৮ জানুয়ারি ২০২৩, ১৫:৩২ আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩, ১৫:৩৯

বছর শুরুর টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেন হয়তো আকর্ষণ হারাতে যাচ্ছে। বেশ কয়েকজন তারকারই এবার থাকা হচ্ছে না। তালিকাটা আরও বড় হয়েছে দুইবারের অস্ট্রেলিয়ান ওপেন জয়ী নাওমি ওসাকা নাম প্রত্যাহার করে নেওয়ায়।

যদিও জাপানের এই তারকার না খেলতে চাওয়ার কোনও কারণ আয়োজকরা উল্লেখ করেননি। শুধু টুইটারে জানানো হয়েছে, ‘আমরা তাকে এবারের আসরে মিস করবো।’

তার জায়গায় কপাল খুলেছে ইউক্রেনিয়ান ডায়ানা ইয়ান্ত্রেমেস্কার। তিনি মূল ড্রয়ে অংশ নেবেন।

২৫ বছর বয়সী গত সেপ্টেম্বর থেকে প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে অংশ নিচ্ছেন না। গত সপ্তাহের একটি রিপোর্টেও বলা হয়, টুর্নামেন্টের আনুষ্ঠানিক তালিকায় তার নাম থাকলেও টেনিস অস্ট্রেলিয়া ওসাকার কোনও হদিস খুঁজে পাচ্ছেন না। তবে তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ইঙ্গিত দিচ্ছে, এই তারকা এখন ইউরোপে ঘুরে বেড়াচ্ছেন। সঙ্গে আছেন তার প্রেমিক র‌্যাপার কোর্ডায়েও।    

তার না থাকা আয়োজকদের জন্য বড় ধাক্কাই। কারণ, ১৬ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে থাকছেন না ইউএস ওপেন জয়ী ও র‌্যাঙ্কিংয়ের এক নম্বর কার্লোস আলকারেজ। ডান পায়ের সমস্যায় শুক্রবার নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি। চোটের কারণে খেলা হচ্ছে না ভেনাস উইলিয়ামসেরও। টুর্নামেন্টে অনুপস্থিত আরেক তারকা হলেন দুইবারের গ্র্যান্ডস্লাম জয়ী সিমোনা হালেপ। গত অক্টোবরে ডোপ নেওয়ার অপরাধে তিনি সাময়িকভাবে নিষিদ্ধ হয়েছেন। 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাজারে শীতের সবজি, দামে অস্বস্তি
বাজারে শীতের সবজি, দামে অস্বস্তি
রোনালদোর ৯৮২তম গোল নিয়ে বিতর্ক
রোনালদোর ৯৮২তম গোল নিয়ে বিতর্ক
সংস্কৃতির কথা বলা লোকেরাই আমার পরিবারকে গালিগালাজ করেছেন: কৃতি
সংস্কৃতির কথা বলা লোকেরাই আমার পরিবারকে গালিগালাজ করেছেন: কৃতি
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ: কেমন থাকবে আজকের আবহাওয়া?
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ: কেমন থাকবে আজকের আবহাওয়া?
সর্বাধিক পঠিত
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
সাগরকন্যার সৌন্দর্যে মুগ্ধ দুই মন্ত্রী-প্রতিমন্ত্রী, ঘুরলেন ভ্যানে চড়ে
সাগরকন্যার সৌন্দর্যে মুগ্ধ দুই মন্ত্রী-প্রতিমন্ত্রী, ঘুরলেন ভ্যানে চড়ে
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত, তথ্যপ্রমাণ সামনে এনেছে বিএনপি’
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত, তথ্যপ্রমাণ সামনে এনেছে বিএনপি’
যাত্রীহীন নৌপথ, পেশা ছেড়ে বিকল্প আয়ের পথ খুঁজছেন ট্রলার মালিক-চালকরা
যাত্রীহীন নৌপথ, পেশা ছেড়ে বিকল্প আয়ের পথ খুঁজছেন ট্রলার মালিক-চালকরা