রেকর্ড ২৩তম গ্র্যান্ডস্লাম জয়ের লক্ষ্যে অপ্রতিরোধ্য গতিতে ছুটে চলেছেন নোভাক জোকোভিচ। ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনাল নিশ্চিত করেছেন তিনি। সার্বিয়ান তারকা কোয়ার্টার ফাইনালে হারিয়েছেন রাশিয়ান কারেন কাচানভকে।
অবশ্য জয়ের তৃপ্তি নিয়ে মাঠ ছাড়লেও শুরুতে জোকোভিচকে পরাজয়ের শঙ্কায় ফেলে দিয়েছিলেন কাচানভ। প্রথম সেট জিতে নিয়েছিলেন ৪-৬ গেমে। পরেরও সেটেও চলে তুমুল লড়াই। শেষ পর্যন্ত ঘুরে দাঁড়িয়ে বাকি সেট ৭-৬ (৭-০), ৬-২, ৬-৪ গেমে জিতে নেন জোকোভিচ। এখন ফ্রেঞ্চ ওপেন জিতলে প্রথম খেলোয়াড় হিসেবে কমপক্ষে তিনবার চারটি মেজর জয়ের অনন্য কীর্তি গড়বেন তিনি।
সেমিফাইনালে জোকোভিচের সম্ভাব্য প্রতিপক্ষ ভাবা হচ্ছে নতুন প্রজন্মের প্রতিনিধি কার্লোস আলকারেজকে।









