বড় চুক্তি করলো টেনিস ফেডারেশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০২৩, ১৫:৩০আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ১৫:৩০

বাংলাদেশ টেনিসের উন্নয়নে সহায়তা পাওয়া গেছে। আজ রবিবার সাইফ পাওয়ারটেক লিমিটেড ও টেনিস ফেডারেশনের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।  

টেনিসের উন্নয়নের লক্ষ্যে সাইফ পাওয়ারটেক এগিয়ে এসেছে। আগামী বছরের ১ জানুয়ারি থেকে ২০২৫ বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত তারা ২ বছরের জন্য পাঁচ বিভাগে সহায়তা করবে।

যেসব বিভাগে স্পন্সর প্রতিষ্ঠান সাহায্য করবে সেগুলো হলো- দেশব্যাপী জুনিয়র টেনিস ইনিশিয়েটিভ গ্রোগ্রাম পরিচালনা, জেটিআই কোচেস প্রশিক্ষণ ও স্কুল শিক্ষকদের টেনিস প্রশিক্ষণ, জেলা ও বিভাগীয় টেনিস প্রতিযোগিতা, আন্তঃস্কুল টেনিস প্রতিযোগিতা ও
বিজয় দিবস টেনিস প্রতিযোগিতা।

ফেডারেশনের কার্যালয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি খালিদ মাহমুদ চৌধুরী এবং সাইফ পাওয়ারটেক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর তরফদার মো. রুহুল আমিন। বাংলাদেশ টেনিস ফেডারেশনের পক্ষে সমঝোতা চুক্তি স্বাক্ষর করছেন সাধারণ সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ হায়দার এবং সাইফ পাওয়ারটেক লিমিটেডের পক্ষে এর নির্বাহী পরিচালক মেজর (অবঃ) ফারুক আহমেদ খান। 

অনুষ্ঠানে সাইফ পাওয়ারটেকের পরিচালক তরফদার মো. রুহুল সাইফ, বাংলাদেশ টেনিস ফেডারেশনের সহসভাপতি মো. মোতাহার হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম