প্রথম রাউন্ডেই উইম্বলডন চ্যাম্পিয়নের বিদায়

স্পোর্টস ডেস্ক
১৫ জানুয়ারি ২০২৪, ১২:৪০আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪, ১২:৪০

প্রথম রাউন্ডেই অপ্রত্যাশিত বিদায় দেখলো অস্ট্রেলিয়ান ওপেন। সোমবার প্রথম বাধা পার হতে ব্যর্থ হয়েছেন ৬ মাস আগে উইম্বলডন চ্যাম্পিয়ন হওয়া মার্কেতা ভন্দ্রুসোভা। ইউক্রেনিয়ান অবাছাই ডায়ানা ইয়াস্ত্রেমস্কার কাছে ৬-১, ৬-২ গেমে হেরেছেন তিনি।

অপ্রত্যাশিত এই হারের কারণ হতে পারে হিপ ইনজুরি। গত সপ্তাহে চেকপ্রজাতন্ত্রের সপ্তম বাছাই ওয়ার্ম আপেই এই কারণে কোর্ট ছেড়েছিলেন। মেলবোর্নের কোর্টে আজকেও একই সমস্যায় ভুগতে দেখা গেছে তাকে। হেরে যান শুরুর সার্ভিস গেমেই। তার পর আর ম্যাচে ফিরতে পারেননি। শেষ পর্যন্ত লড়াইয়ের নিয়ন্ত্রণ নেন ৯৩ র‌্যাঙ্কিংয়ের ইয়াস্ত্রেমস্কা। প্রথম সেটটা জিতে নেন ৩১ মিনিটে।

অথচ গত জুলাইয়ে ওনস জাবুরকে ফাইনালে হারিয়েই ইতিহাস গড়েছিলেন ভন্দ্রুসোভা। কিন্তু আজ প্রতিপক্ষের সামনে পাত্তাই পাননি তিনি। জয়ের পর ইয়াস্ত্রেমস্কা তার প্রতিক্রিয়ায় বলেছেন, ‘আজকের ম্যাচটা দারুণ ছিল। শুরুতে কিছুটা নড়বড়ে ছিলাম। কিন্তু পরে নিজের খেলাটা উপভোগের চেষ্টা করেছি। তাছাড়া দর্শকদের কাছ থেকেও ভালো সহযোগিতা পেয়েছি।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম