মেলবোর্নে শততম ম্যাচে জোকোভিচের দাপুটে জয়

স্পোর্টস ডেস্ক
১৯ জানুয়ারি ২০২৪, ১৯:৫৫আপডেট : ১৯ জানুয়ারি ২০২৪, ১৯:৫৫

অস্ট্রেলিয়ান ওপেনে মাইলফলকের ম্যাচে চেনা রূপে ফিরলেন নোভাক জোকোভিচ। প্রথম দুই রাউন্ডে ঘাম ছুটলেও মেলবোর্নে নিজের শততম ম্যাচে দাপট দেখালেন সার্ব তারকা।

শীর্ষ বাছাই জোকোভিচ তার শিরোপা ধরে রাখার মিশনে সেরা ফর্ম দেখালেন। ৩০তম বাছাই টমাস মার্টিন এচেভেরিকে হারিয়ে চতুর্থ রাউন্ডে উঠলেন তিনি। ৬-৩, ৬-৩ ও ৭-৬ (৭-২) গেমে জিতেছেন ২৪ বারের গ্র্যান্ড স্লাম জয়ী।

জোকোভিচ বলেছেন, ‘এই টুর্নামেন্টে এটাই ছিল আমার সেরা পারফরম্যান্স।’ পরের রাউন্ডে তার প্রতিপক্ষ ফ্রান্সের আদ্রিয়ান মান্নারিনো।

মেলবোর্নে ১০০ ম্যাচ খেলে জোকোভিচের এটি ছিল ৯২তম জয়। চার গ্র্যান্ড স্লামের সবগুলোতে ১০০ ম্যাচ খেলা প্রথম পুরুষ খেলোয়াড় তিনি। ফ্রেঞ্চ ওপেনে ১০৮টি, উইম্বলডনে ১০৩টি ও ইউএস ওপেনে ১০১ ম্যাচ খেলেছেন সার্ব তারকা।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম