প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেনের সেমিতে গাউফ

স্পোর্টস ডেস্ক
২৩ জানুয়ারি ২০২৪, ১২:৪২আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ১২:৪৮

ইউক্রেনের অবাছাই মার্তা কস্তিয়ুকের সামনে প্রবল প্রতিরোধের মুখে পড়েছিলেন কোকো গাউফ। তুমুল লড়াইয়ে অবশ্য সেই বাধা উতরে যেতে পেরেছেন ইউএস ওপেন জয়ী। তাতে প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে পৌঁছেছেন গাউফ।    

যুক্তরাষ্ট্রের চতুর্থ বাছাইকে তীব্র গরমেও লড়তে হয়েছে। রড লেভার অ্যারেনায় কঠিন কন্ডিশনে চলেছে তিন ঘণ্টা ৮ মিনিটের লড়াই। সেই লড়াইয়ে গাউফ জিতেছেন ৭-৬ (৮-৬), ৬-৭ (৩-৭) ও ৬-২ গেমে। 

এখন শেষ চারে তার প্রতিপক্ষ হতে পারেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ও দ্বিতীয় বাছাই আরিয়ানা সাবালেঙ্কা কিংবা নবম বাছাই বারবোরা ক্রেসিকোভা।

ভয় জাগানো ফর্মে শেষ আটে পৌঁছালেও ১৯ বছর বয়সীর এদিনের পারফরম্যান্স ছিল হতাশাজনক। সার্ভে তাকে সংগ্রাম করতে দেখা গেছে। সুযোগও হাতছাড়া করেছেন প্রচুর। তার পরেও বাধা উতরে যেতে পেরে গাউফ ভীষণ খুশি, ‘যেভাবে লড়েছি তাতে ভীষণ আনন্দিত আমি।’

মেলবোর্ন পার্কে গাউফ আগের চার চেষ্টাতে কখনও চতুর্থ রাউন্ডের বাধা পার হতে পারেননি। এবারও মার্তার তুমুল প্রতিরোধের মুখে পড়েছিলেন, ‘মার্তা খুব শক্তিশালী প্রতিপক্ষ... আমাকে লড়তে হয়েছে। তবে যা হয়েছে কোর্টেই শেষ।’ 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম