জভেরেভকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে মেদভেদেভ

স্পোর্টস ডেস্ক
২৬ জানুয়ারি ২০২৪, ২০:৫৬আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ২০:৫৬

মেলবোর্ন পার্কে টানা দুই ফাইনালে হৃদয় ভেঙেছিল দানিল মেদভেদেভের। সাবেক ইউএস ওপেন চ্যাম্পিয়ন তৃতীয়বার সুযোগ পেলেন, এবার কি পারবেন গেরো কাটাতে? 

শুক্রবার রোমাঞ্চকর সেমিফাইনালে আলেক্সান্দার জভেরেভকে হারিয়েছেন মেদভেদেভ। দুই সেটে পিছিয়ে পড়েও অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখেছেন রাশিয়ান তৃতীয় বাছাই। দ্বিতীয় গ্র্যান্ড স্লাম ট্রফির জন্য তার সামনে শেষ বাধা নোভাক জোকোভিচকে বিদায় করা জন সিনার। রবিবার হবে শিরোপার লড়াই।

২০২১ ও ২০২২ সালে জোকোভিচ ও রাফা নাদালের কাছে টানা দুই ফাইনালে হেরে যান মেদভেদেভ। ব্যর্থতার বৃত্ত ভাঙতে আগামী রবিবার কোর্টে নামবেন তিনি।

প্রথম দুই সেটে জভেরেভ ৭-৫, ৬-৩ গেমে জিতে এগিয়ে ছিলেন। তারপরই শুরু তীব্র প্রতিদ্বন্দ্বিতা। পরের দুটি সেট টাইব্রেকে জিতে যান মেদভেদেভ। ৭-৬ (৪), ৭-৬ (৫) গেমে জভেরেভকে হারান। শেষ সেট দাপট দেখিয়ে ৬-৩ গেমে জেতেন তিনি। 

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম