সাবালেঙ্কার হাতেই থাকলো অস্ট্রেলিয়ান ওপেন

স্পোর্টস ডেস্ক
২৭ জানুয়ারি ২০২৪, ১৬:৫৩আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ১৬:৫৩

কেন তিনি অস্ট্রেলিয়ান ওপেনে ফেভারিট সেটার প্রমাণ নিজেই দিয়ে ছাড়লেন আরিয়ানা সাবালেঙ্কা। ফাইনালে ১২তম বাছাই ঝেং কিনওয়েনকে ৬-৩, ৬-২ গেমে হারিয়ে ব্যাক টু ব্যাক অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন এই বেলারুশিয়ান। দ্বিতীয় বাছাই সাবালেঙ্কা কোনও সেট না খুঁইয়ে ৬-৩, ৬-২ গেমে ম্যাচটি জিতেছেন।

অস্ট্রেলিয়ান ওপেনে এক দশক পর শিরোপা ধরে রাখার এমন নজির দেখা গেলো। সর্বশেষ ২০১৩ সালে এমনটা করেছিলেন সাবালেঙ্কার স্বদেশী ভিক্টোরিয়া আজারেঙ্কা।  

তৃতীয় রাউন্ডে ইগা সিওনতেক ছিটকে গেলে শক্ত ফেভারিট হিসেবে আবির্ভুত হন সাবালেঙ্কা। অপর দিকে ২১ বছর বয়সী ঝেং ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম ফাইনাল খেলতে নেমেছিলেন। যার ছাপ পড়ে ম্যাচে। একপেশে ভঙ্গিতে খেলে জয় তুলে নেন ২৫ বছর বয়সী।

তবে জয়ের পর প্রথমবার ফাইনাল খেলতে নামা ঝেংকে অনুপ্রেরণা দিয়েছেন সাবালেঙ্কা, ‘আমি জানি এমন পর্যযায়ে হারটা কেমন লাগে। কিন্তু ভেঙে পড়লে চলবে না তুমি অবিশ্বাস্য একজন খেলোয়াড়। তুমি আরও অনেক ফাইনাল খেলবে। সে সময় অধরা স্বপ্ন ঠিকই ধরা দেবে।’

/এফআইআর/  
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম