জোকোভিচকে হারিয়ে অঘটনের জন্ম দিলেন অচেনা এক ইতালিয়ান

স্পোর্টস ডেস্ক
১২ মার্চ ২০২৪, ১৩:১৯আপডেট : ১২ মার্চ ২০২৪, ১৩:১৯

যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ ইন্ডিয়ান ওয়েলস টুর্নামেন্টের পাঁচবারের চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ। তার ওপর রেকর্ড ২৪টি গ্র্যান্ড স্লামের মালিকও তিনি। ইন্ডিয়ান ওয়েলসে এই সর্বকালের সেরা পুরুষ টেনিস তারকাকে হারিয়ে অঘটনের জন্ম দিয়েছেন র‌্যাঙ্কিংয়ের ১২৩ নম্বর ইতালিয়ান লুক নার্দি! 

তৃতীয় রাউন্ডে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন নার্দি। দ্বিতীয় সেট ৩-৬ গেমে হারলেও প্রথম ও তৃতীয় সেট জিতেছেন ৬-৪, ৬-৩ গেমে। 

জোকোভিচকে হারিয়ে নার্দি কীর্তিও গড়েছেন। ১৯৯০ সালের পর মাস্টার্স টুর্নামেন্টে একশ’র বাইরে থাকা ষষ্ঠ খেলোয়াড় নার্দি, যিনি র‌্যাঙ্কিংয়ের শীর্ষ কাউকে হারানোর কৃতিত্ব দেখিয়েছেন।

জোকোভিচকে হারিয়ে ব্যাপারটাকে অলৌকিক তকমা দিয়েছেন এই ইতালিয়ান। ম্যাচের পর বলেছেন, ‘জানি না কীভাবে নিজের স্নায়ু ধরে রাখতে পেরেছি। আমার মনে হয় ব্যাপারটা অলৌকিক। কারণ আমার বয়স মাত্র ২০ বছর, র‌্যাঙ্কিংয়েও একশ (আসলে ১২৩)। এই অবস্থায় জোকোভিচকে হারানো মানে অবিশ্বাস্য ব্যাপার।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম