ফ্রেঞ্চ ওপেনেও অনিশ্চিত নাদাল!

স্পোর্টস ডেস্ক
০৫ এপ্রিল ২০২৪, ১৩:১১আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ১৩:১১

ফ্রেঞ্চ ওপেন দিয়ে ফেরার আশায় ছিলেন রাফায়েল নাদাল। কিন্তু মন্টে কার্লো মাস্টার্স থেকে ছিটকে যাওয়ায় সেই সম্ভাবনা এখন মনে হচ্ছে দূরের বাতিঘর।

জানুয়ারিতে ব্রিসবেনের পর খেলার মাঝে ছিলেন না ৩৭ বছর বয়সী। ২২টি গ্র্যান্ড স্লাম জয়ী তাই এটিপি ট্যুর দিয়ে ফেরার আশায় ছিলেন। সেটাও হলো না। সোশ্যাল মিডিয়ায় নাদাল বলেছেন, ‘দু্ভার্গ্যজনকভাবে আপনাদের বলতেই হচ্ছে আমি মন্টে কার্লোতে খেলতে পারছি না। কারণ আমার শরীর কোনওভাবেই সাড়া দিচ্ছে না।’

ইনজুরির কারণে রেকর্ড ১১ বারের মন্টে কার্লো জয়ী ২০২৩ সালের পুরোটাই কোর্টের বাইরে ছিলেন। এই মৌসুমে শুধু ব্রিসবেন ইন্টারন্যাশনালে খেলতে পেরেছেন। সেখানেও চোটমুক্ত ছিলেন না। কোয়ার্টার ফাইনালে ছিটকে যাওয়ার পর হিপ ইনজুরিতে আক্রান্ত হওয়ার কথা জানান। ঠিক এই কারণেই অস্ট্রেলিয়ান ওপেন, দোহা ও ইন্ডিয়ান ওয়েলস থেকে নাম প্রত্যাহার করে নেন তিনি। নাদাল তার চোট নিয়ে বলেছেন, ‘যদি ফেরার জন্য কঠোর পরিশ্রম করি, টুর্নামেন্টে খেলার এবং প্রতিদ্বন্দ্বিতা করার তীব্র ইচ্ছা নিয়ে প্রতিদিন সর্বোচ্চ চেষ্টা করি, যেগুলো আমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তার পরেও সত্যিটা হচ্ছে আমি আজ আর খেলতে পারবো না।’ 

/এফআইআর/  
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক