ফেদেরারকে টপকে গ্র্যান্ড স্লামে যে রেকর্ড গড়েছেন জোকোভিচ

স্পোর্টস ডেস্ক
০৪ জুন ২০২৪, ০৯:৩৪আপডেট : ০৪ জুন ২০২৪, ০৯:৩৭

ফ্রেঞ্চ ওপেনে আবারও ঘুরে দাঁড়ানোর অবিশ্বাস্য গল্প লিখলেন নোভাক জোকোভিচ। আর্জেন্টাইন ২৩তম বাছাইয়ের বিপক্ষে পরাজয়ের শঙ্কায় ছিলেন। কিন্তু হার না মানা জোকোভিচ ৫ সেটের থ্রিলার জিতে জায়গা করে নিয়েছেন টানা ১৫তম কোয়ার্টার ফাইনালে।

শুরুতে আর্জেন্টিনার ফ্রান্সিসকো সেরুন্দুলোকে প্রথম সেটে ৬-১ গেমে হারিয়ে দারুণ সূচনা করেছেন। পরের দুই সেটেই চমক দেখান সেরুন্দুলো। ৫-৭ ও ৩-৬ গেমে জিতে নেন সেট। কিন্তু বিশ্ব র‌্যাঙ্কিংয়ের এক নম্বর জোকোভিচ যে হার মেনে নেওয়ার লোক নন, সেটা প্রমাণ করেছেন তার পরেই। শেষ দুই সেটে ঘুরে দাঁড়িয়ে জিতে নেন ৭-৫, ৬-৩ গেমে। তাতে সর্বোচ্চ গ্র্যান্ড স্লাম ম্যাচ জয়ে কিংবদন্তি রজার ফেদেরারকে পেছনে ফেলেছেন তিনি। আগের ম্যাচে রেকর্ড ভাগ করে নিলেও ৩৭০ ম্যাচ জিতে সেটা টপকে গেছেন।   

অবিশ্বাস্য লড়াই উপহার দেওয়ায় প্রতিপক্ষের প্রশংসা করে জোকোভিচ বলেছেন, ‘তিন থেকে চারবার আমি এই ম্যাচ হারের কাছে ছিলাম। প্রতিপক্ষকে ধন্যবাদ দিতেই হয়। তার অনেক হাততালি প্রাপ্য। আমি নিজেও জানি না ম্যাচটা কীভাবে জিতলাম।’

রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্লাম জিততে জোকোভিচের পরবর্তী প্রতিপক্ষ হতে পারেন ক্যাসপার রুড অথবা টেইলর ফ্রিটজ। রুডকে গত বছরের ফাইনালে তিনি হারিয়েছিলেন।  

/এফআইআর/ 
সম্পর্কিত
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি